BijoyBarta24.com
নারায়ণগঞ্জ,
অক্টোবর ১, ২০২৬
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
BijoyBarta24.com
No Result
সকল নিউজ

সোনারগায়ে ইয়াবা উদ্ধারের মামলায় চালককের যাবজ্জীবন কারাদন্ড

BIjoyBarta24 by BIjoyBarta24
অক্টোবর ১, ২০২৬
in আমাদের নারায়ণগঞ্জ, সোনারগাঁ থানা
0
সোনারগায়ে ইয়াবা উদ্ধারের মামলায় চালককের যাবজ্জীবন কারাদন্ড
0
শেয়ার
0
VIEWS
Share on FacebookShare on Twitter

বিজয় বার্তা ২৪ ডট কম

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৪২ হাজার ইয়াবা উদ্ধারের মামলায় মো. আলমগীর ওরফে আলমগীর ড্রাইভারকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মোহাম্মদ দেলোয়ার হোসেন আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। আদালত পুলিশের পরিদর্শক আব্দুস সামাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২২ সালের ১৭ জানুয়ারি সোনারগাঁ থানার টিপুরদী এলাকায় মোবাইল ডিউটিতে থাকা পুলিশ সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, একটি ব্যক্তিগত গাড়িতে করে বড় ধরনের ইয়াবার চালান কুমিল্লা থেকে ঢাকার দিকে নেওয়া হচ্ছে। পরে পুলিশ সোনারগাঁয়ের মোগড়াপাড়া এলাকার মেনিখালী সেতু সংলগ্ন মদিনা টাওয়ারের সামনে ঢাকাগামী সড়কে অবস্থান নেয়।

সেখানে একটি ব্যক্তিগত গাড়িকে সংকেত দিয়ে থামানো হলে গাড়ির ভেতর থাকা দুজন পালানোর চেষ্টা করেন। এ সময় আলমগীরকে গ্রেপ্তার করা হয়। অপর ব্যক্তি দৌড়ে পালিয়ে যান।

পরে আলমগীরের দেখানো ও উপস্থাপন করা মতে, নীল রঙের ওই ব্যক্তিগত গাড়ির ভেতরে থাকা একটি কালো রঙের স্কুলব্যাগ থেকে ৪২ হাজার ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

মামলায় রাষ্ট্রপক্ষে সাতজন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন। সাক্ষীদের সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত আলমগীরকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেন। একই সঙ্গে তাঁকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. নজরুল ইসলাম মাসুম। তিনি বলেন, রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করা হয়েছে এবং সাতজন সাক্ষীর সাক্ষ্যের ভিত্তিতে আদালত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।

 

 

পরে

শ্রমিকলীগের ইদ্রিস এখন তাঁতী দলের সাংগঠনিক সম্পাদক!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *




খবর

  • মহানগনর
  • ফতুল্লা থানা
  • আন্তর্জাতিক
  • আমাদের নারায়ণগঞ্জ
  • খেলাধূলা
  • খোলাকলম
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পদপ্রার্থী
  • ফতুল্লা থানা
  • বন্দর থানা
  • বিজয় বার্তা ২৪ পরিবার
  • বিজয় বার্তা ২৪ স্পেশাল

প্রকাশক ও সম্পাদক

গৌতম সাহা
মোবাইলঃ-০১৯২২৭৫৮৮৮৯, ০১৭১২২৬৫৯৯৭।
ইমেইলঃ-bijoybarta24@gmail.com

  • Bijoybarta24.com | স্বাধীনতার কথা বলে
  • Homepage
  • Homepage
  • Main Page
  • Welcome
  • যোগাযোগ

© 2020 BijoyBarta24 Design By HostGine.

No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ

© 2020 BijoyBarta24 Design By HostGine.