বিজয় বার্তা ২৪ ডট কম
আসন্ন শারদীয়া দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের সাথে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় আসন্ন দুর্গাপূজা সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার জন্য একটি স্মারক লিপি প্রদান করা হয়। সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি শ্রী প্রদীপ কুমার দাস ও মহানগরের সভাপতি শ্রী লিটন চন্দ্র পাল সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
