বিজয় বার্তা ২৪ ডট কম
অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার ও বিদ্যুৎ সংক্রান্ত অনিয়ম প্রতিরোধে সিদ্ধিরগঞ্জে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে বিদ্যুৎ আইন, ২০১৮-এর ধারা ৩২ ও ৩৮ লঙ্ঘনের দায়ে ৪টি মামলা দায়ের করা হয়।
অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি মোট ৪,০০,০০০/- (চার লক্ষ) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
জনস্বার্থে বিদ্যুৎ ব্যবহারে শৃঙ্খলা নিশ্চিত, অবৈধ সংযোগ ও অনিয়ম প্রতিরোধে জেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

