বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের বন্দরে স্বর্ণের দোকানে ডাকাতি হওয়া স্বর্ণালংকার, টাকা উদ্ধার এবং দেয়ীয় অস্ত্র সহ সন্ত্রাসী ব্লাক জনি ও তার সহযোগী সহ ৭জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তার হলঃ আনোয়ার হোসেন, আলী হোসেন,মিজান (২৬), অনিক, সুমন বেপারী ও রাজু আহমেদ। বিকেলে জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার হাবিবুর রহমান এতথ্য জানান।
তিনি বলেন,গত ২৫ সেপ্টেম্বর দুপুরে বন্দর উপজেলার ঢাকেশ্বরী সোনাচড়া এলাকায় একটি স্বর্ণের দোকানে ৭/ ৮ জনের একটি দল দোকানে প্রবেশ ও অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার, রূপার গহনা, নগদ টাকা ও মোবাইল ফোন সহ লুট করে নিয়ে যায়। পরে দোকানের সিসিটিভি ক্যামেরায় ধারণ ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে থানা ও গোয়েন্দা পুলিশের একাধিক টিম অভিযান পরিচালনা করে ডাকাতির সাথে জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করলে তাদের কাছ থেকে স্বর্ণালংকার ও টাকা উদ্ধার করা হয়।
এদিকে,
অস্ত্র সহ সন্ত্রাসী ও মাদক ব্যবসায় ব্লাক জনি ও তার সহযোগী রিফাত হাসানকে গ্রেফতার করে পুলিশ। রাতে গোপন ভিত্তিতে একটি হাঁসের খামারের মাটির নিচে প্লাস্টিকের বস্তায় রাখা ১৬টি দেশীয় জব্দ করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র, চাঁদাবাজি, ছিনতাই, মাদক ব্যবসা একাধিক মামলা রয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
