বিজয় বার্তা ২৪ ডট কম
সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের আহ্বায়ক মতিউর রহমান মতির অন্যতম সহযোগী সাদ্দাম হোসেন (৩০) সহ সন্ত্রাস-বৈষম্য বিরোধী মামলার চার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃত অন্য আসামিরা হলো- সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ সাদেকুর রহমান (৭০), আওয়ামীলীগের সক্রিয় সদস্য ও বিভিন্ন মিছিলে অংশগ্রহণকারী মিঠুন চৌধুরী (৩৪) ও নাসিক ৯নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি নাজিম উদ্দিন (৩৫)।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমদাদুল হক জানান, শনিবার রাতে সিদ্ধিরগঞ্জ থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে বৈষম্য ও সন্ত্রাস বিরোধী মামলার চারজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে। যেকোন অপরাধ দমনে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
