BijoyBarta24.com
নারায়ণগঞ্জ,
সেপ্টেম্বর ৯, ২০২৬
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
BijoyBarta24.com
No Result
সকল নিউজ

ভোলার সঙ্গে ঢাকার সরাসরি যোগাযোগের নতুন সম্ভাবনা-নৌপরিবহন মন্ত্রী

BIjoyBarta24 by BIjoyBarta24
সেপ্টেম্বর ৮, ২০২৬
in লিড, সিদ্ধিরগঞ্জ থানা
0
ভোলার সঙ্গে ঢাকার সরাসরি যোগাযোগের নতুন সম্ভাবনা-নৌপরিবহন মন্ত্রী
54
শেয়ার
0
VIEWS
Share on FacebookShare on Twitter
বিজয় বার্তা ২৪ ডট কম
ভোলা দীর্ঘদিন ধরে মূল ভূখণ্ড থেকে অনেকটা বিচ্ছিন্ন। আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে সড়ক ও সেতু নির্মাণের মাধ্যমে ভোলাকে স্থলপথে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। এর আগেই জনগণের যোগাযোগের সুবিধার জন্য পরীক্ষামূলকভাবে ফেরি সার্ভিস চালু করা হয়েছে। বর্তমানে  ‘বেগম সুফিয়া কামাল’ ও ‘বেগম রোকেয়া’ দুটি ফেরি চলাচল করছে। মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের কাঁচপুরে “ঢাকা-ইলিশা ফেরি সার্ভিসের উদ্বোধনের পর নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম এই কথা বলেন।
এসময় মন্ত্রী আরো বলেন, পরীক্ষামূলকভাবে কয়েকদিন পরিচালনার পর দেখা গেছে, যাত্রী, ব্যক্তিগত গাড়ি, পিকআপ ও পণ্যবাহী ট্রাকসহ মানুষের মধ্যে এই রুটের ব্যাপক আগ্রহ ও সাড়া রয়েছে। তাই ফেরির সংখ্যা বাড়ানো, সেবার মান উন্নত করা, শৃঙ্খলা নিশ্চিত করা এবং যৌক্তিক ভাড়া নির্ধারণের বিষয়ে আমরা আলোচনা করছি।
একইভাবে ঢাকার চক্রাকার নৌরুট ও ওয়াটার বাস সার্ভিসকে আরও যাত্রীবান্ধব করার উদ্যোগ নেওয়া হচ্ছে। নির্দিষ্ট সময়ে যাত্রা, আরামদায়ক পরিবেশ এবং নৌপথের সঙ্গে সড়ক যোগাযোগ নিশ্চিত করা গেলে এই রুটগুলো আরও জনপ্রিয় হবে এবং লোকসান কমানো সম্ভব হবে।
সড়ক যোগাযোগের ক্ষেত্রে বর্ষা ও বন্যার কারণে যেসব স্থানে ক্ষতি হয়েছে, সেগুলো সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। আর সেতুর আশপাশে অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের বিষয়টি অবশ্যই গুরুত্বের সঙ্গে দেখা হবে। নিয়মবহির্ভূতভাবে বালু উত্তোলন হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
আমাদের মূল লক্ষ্য হচ্ছে মানুষের চাহিদাকে গুরুত্ব দিয়ে নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও জনবান্ধব যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করা।
সটঃ শেখ রবিউল আলম, নৌপরিবহন মন্ত্রী।
দ্বীপ জেলা ভোলার সঙ্গে রাজধানী ঢাকাসহ দেশের অন্যান্য অঞ্চলের যোগাযোগ সহজ করতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের কাঁচপুর ফেরিঘাট এলাকায় কাঁচপুর-ভোলার ইলিশা নৌপথে সরাসরি ফেরি সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এসময় আরো উপস্থিত ছিলেন, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান এ টি এম আব্দুল বারী, পরিচালক (প্রশাসন) মোঃ রবিউল আলম, পরিচালক (বাণিজ্য) এস এম আশিকুজ্জামান, পরিচালক (কারিগরি) ক্যাপ্টেন মুহাম্মদ হাসেমুর রহমান চৌধুরী,পরিচালক (অর্থ) শেখ মুঃ নাসিম।
দক্ষিণাঞ্চলের উন্নয়নে সমতা আনার লক্ষ্যে গত ২৭ আগস্ট থেকে এই রুটে ফেরি সার্ভিস পরীক্ষামূলকভাবে চালু ছিল। বর্তমানে ‘বেগম সুফিয়া কামাল’ ও ‘বেগম রোকেয়া’ নামের দুটি ফেরি প্রতিদিন উভয় প্রান্ত থেকে যাত্রা করছে, যাতে সময় লাগছে প্রায় আট ঘণ্টা। নতুন এই সার্ভিস ভোলাবাসী, বিশেষত স্থানীয় ব্যবসায়ী ও ট্রাকচালকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
সংশ্লিষ্টদের মতে, এই সরাসরি যোগাযোগ ভোলার পণ্য ও যাত্রী পরিবহন সহজ করার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও ব্যবসা-বাণিজ্যে ইতিবাচক প্রভাব ফেলবে এবং বিআইডব্লিউটিসির রাজস্ব আয়ও বাড়াবে বলে আশা করা হচ্ছে।
বিআইডব্লিউটিসির চেয়ারম্যান এটিএম আব্দুল বারী ড্যানীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোঃ জাকারিয়া, পরিচালক (প্রশাসন) মােঃ রবিউল আলম, পরিচালক (বাণিজ্য) এস এম আশিকুজ্জামান, পরিচালক (কারিগরি) ক্যাপ্টেন মুহাম্মদ হাসেমুর রহমান চৌধুরী,পরিচালক (অর্থ) শেখ মুঃ নাসিম। নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোঃ রায়হান কবির, পুলিশ সুপার হাবিবুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
পরে

রূপগঞ্জে ৫৪টি চোরাই মোবাইলসহ গ্রেফতার -২

আগে

বন্দরে পুলিশের অভিযানে ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আগে
বন্দরে পুলিশের অভিযানে ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বন্দরে পুলিশের অভিযানে ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *




খবর

  • মহানগনর
  • ফতুল্লা থানা
  • আন্তর্জাতিক
  • আমাদের নারায়ণগঞ্জ
  • খেলাধূলা
  • খোলাকলম
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পদপ্রার্থী
  • ফতুল্লা থানা
  • বন্দর থানা
  • বিজয় বার্তা ২৪ পরিবার
  • বিজয় বার্তা ২৪ স্পেশাল

প্রকাশক ও সম্পাদক

গৌতম সাহা
মোবাইলঃ-০১৯২২৭৫৮৮৮৯, ০১৭১২২৬৫৯৯৭।
ইমেইলঃ-bijoybarta24@gmail.com

  • Bijoybarta24.com | স্বাধীনতার কথা বলে
  • Homepage
  • Homepage
  • যোগাযোগ

© 2020 BijoyBarta24 Design By HostGine.

No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ

© 2020 BijoyBarta24 Design By HostGine.