বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ সদর উপজেলার হাজীগঞ্জ কেল্লা এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় আট রাউন্ড শর্টগানের কার্তুজ উদ্ধার করেছে র্যাব-১১।
রোববার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে খানপুর হাজীগঞ্জ কেল্লার প্রধান ফটকের প্রায় ৫০ মিটার পূর্বে কেল্লার সীমানাপ্রাচীরসংলগ্ন ঝোপ থেকে এসব কার্তুজ উদ্ধার করা হয়।
র্যাব-১১ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত ৮টার দিকে র্যাব-১১ সিপিসি-১-এর একটি বিশেষ দল হাজীগঞ্জ কেল্লা এলাকায় অভিযান চালায়। এ সময় ছিনতাই ও মাদকের স্পট হিসেবে পরিচিত এলাকা থেকে কয়েকজন ব্যক্তি আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে কেল্লার সীমানাপ্রাচীরসংলগ্ন ঝোপের মধ্যে পরিত্যক্ত অবস্থায় আট রাউন্ড শর্টগানের কার্তুজ পাওয়া যায়।
র্যাব জানায়, উদ্ধার করা কার্তুজ পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য নারায়ণগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
অবৈধ অস্ত্র ও মাদকের বিরুদ্ধে র্যাব-১১-এর অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

