BijoyBarta24.com
নারায়ণগঞ্জ,
সেপ্টেম্বর ৫, ২০২৬
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
BijoyBarta24.com
No Result
সকল নিউজ

৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লং মার্চ: নারায়ণগঞ্জে ১১ দলীয় ঐক্যের সংবাদ সম্মেলন

BIjoyBarta24 by BIjoyBarta24
সেপ্টেম্বর ৪, ২০২৬
in আমাদের নারায়ণগঞ্জ, সদর থানা
0
৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লং মার্চ: নারায়ণগঞ্জে ১১ দলীয় ঐক্যের সংবাদ সম্মেলন
53
শেয়ার
0
VIEWS
Share on FacebookShare on Twitter

বিজয় বার্তা ২৪ ডট কম

আগামী ৫ সেপ্টেম্বর ৬ দফা দাবি আদায়ের লক্ষ্যে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় ঐক্যের লং মার্চ ও নারায়ণগঞ্জের চিটাগাং রোড শিমরাইল ট্রাকস্ট্যান্ডে পথসভা সফল করতে সংবাদ সম্মেলন করেছে ১১ দলীয় ঐক্য নারায়ণগঞ্জ।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, নারায়ণগঞ্জ মহানগরী আমীর ও ১১ দলীয় ঐক্য নারায়ণগঞ্জের সমন্বয়ক মাওলানা মো. আবদুল জব্বার লং মার্চ সফল করতে নারায়ণগঞ্জবাসীসহ সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।
মাওলানা আবদুল জব্বার বলেন, “দীর্ঘ ১৭ বছর পর আল্লাহর মেহেরবানিতে আমরা স্বৈরাচারমুক্ত একটি দেশ পেয়েছি। আমরা বৈষম্যমুক্ত একটি দেশ চেয়েছিলাম। কিন্তু অক্ষরে অক্ষরে জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে যে গণভোটের রায় হয়েছিল, তার বাস্তবায়ন হয়নি। এ কারণেই ৫ সেপ্টেম্বরের এই কর্মসূচি।”
তিনি বলেন, ৫ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ থেকে প্রায় তিন শতাধিক গাড়ি চট্টগ্রামের উদ্দেশ্যে লং মার্চে অংশ নেবে। চিটাগাং রোড শিমরাইল ট্রাকস্ট্যান্ডে সকাল ৯টায় পথসভা অনুষ্ঠিত হবে। সেখানে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, গত কয়েক মাস ধরে আগের তুলনায় বিদ্যুৎ বিল অতিরিক্ত আসছে বলে সাধারণ মানুষের অভিযোগ রয়েছে। এ বিষয়ে স্বচ্ছতা নিশ্চিত করা প্রয়োজন। একই সঙ্গে দেশের সর্বত্র দলীয়করণ বন্ধ করতে হবে।
তিনি বলেন, “আমরা আশা করছি ৫ সেপ্টেম্বর ১১ দলীয় ঐক্যের শীর্ষস্থানীয় নেতারা নারায়ণগঞ্জের পথসভায় উপস্থিত থাকবেন। কর্মসূচিটি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আমরা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি। এ কর্মসূচিতে সবাইকে আগাম দাওয়াত জানাচ্ছি।”
১১ দলীয় ঐক্যের ঘোষিত ছয় দফা দাবির মধ্যে রয়েছে—গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার, বিদ্যুৎ-তেল-গ্যাস ও সার সংকটসহ জনদুর্ভোগ নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং প্রশাসন ও রাষ্ট্রের সর্বক্ষেত্রে দলীয়করণ বন্ধ করা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ৫ সেপ্টেম্বর সকাল ৭টায় ঢাকার মতিঝিল শাপলা চত্বর থেকে লং মার্চ শুরু হবে। সকাল ৯টায় চিটাগাং রোডের শিমরাইল ট্রাকস্ট্যান্ডে পথসভা অনুষ্ঠিত হবে। পরে লং মার্চটি চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘি ময়দানে গিয়ে সমাপনী মহাসমাবেশের মাধ্যমে শেষ হবে।
লং মার্চে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
এদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের এক পাশের লেন ব্যবহার করে লং মার্চের বহর অতিক্রম করায় সাময়িকভাবে যানবাহন চলাচল, ব্যবসা-বাণিজ্য ও সাধারণ মানুষের চলাচলে কিছুটা বিঘ্ন ঘটতে পারে বলে জানানো হয়েছে। এ জন্য জনগণের কাছে আগাম দুঃখ প্রকাশ করে সহযোগিতা কামনা করেন মাওলানা আবদুল জব্বার।
একই সঙ্গে সিভিল প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিভিন্ন রাজনৈতিক দল এবং সাংবাদিকদের লং মার্চ সফল করতে সহযোগিতার আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মইনুদ্দিন আহমাদ, বাংলাদেশ খেলাফত মজলিসের মহানগর সাধারন সম্পাদক আল-আমিন রাকিব, এনসিপির মহানগর আহবায়ক শওকত আলী, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরী নায়েবে আমীর মাওলানা আব্দুল কাইয়ুম, নারায়ণগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ মাসুদুর রহমান গিয়াস, মহানগরী জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, জেলা সহকারী সেক্রেটারি আবু সাঈদ মুন্না, সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, মিডিয়া বিভাগের দায়িত্বশীল হাফেজ আবদুল মোমিনসহ ১১ দলীয় ঐক্যের অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন।

পরে

রূপগঞ্জে  মাদক ব্যবসা নিয়ে দুই গ্রুপের অস্ত্রের মহড়া, গুলিভর্তি পিস্তলসহ গ্রেফতার-৪

আগে

বন্দরে লাশ কাঁধে নিয়ে এলাকাবাসীর বিক্ষোভ, থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি

আগে
বন্দরে লাশ কাঁধে নিয়ে এলাকাবাসীর বিক্ষোভ, থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি

বন্দরে লাশ কাঁধে নিয়ে এলাকাবাসীর বিক্ষোভ, থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *




খবর

  • মহানগনর
  • ফতুল্লা থানা
  • আন্তর্জাতিক
  • আমাদের নারায়ণগঞ্জ
  • খেলাধূলা
  • খোলাকলম
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পদপ্রার্থী
  • ফতুল্লা থানা
  • বন্দর থানা
  • বিজয় বার্তা ২৪ পরিবার
  • বিজয় বার্তা ২৪ স্পেশাল

প্রকাশক ও সম্পাদক

গৌতম সাহা
মোবাইলঃ-০১৯২২৭৫৮৮৮৯, ০১৭১২২৬৫৯৯৭।
ইমেইলঃ-bijoybarta24@gmail.com

  • Bijoybarta24.com | স্বাধীনতার কথা বলে
  • Homepage
  • Homepage
  • যোগাযোগ

© 2020 BijoyBarta24 Design By HostGine.

No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ

© 2020 BijoyBarta24 Design By HostGine.