বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের বন্দরে সাড়ে ৯ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১১।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোর ৫টা ৪৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানাধীন মদনপুর এলাকার রাফি ফিলিং স্টেশনের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—চট্টগ্রামের পাঁচলাইশ মডেল থানার হামজারবাগ এলাকার এরশাদ (৪০) ও লোহাগড়া থানার পশ্চিম আমিরাবাদ এলাকার মোজাম্মেল হক (২৯)।
র্যাব-১১ সূত্রে জানা যায়, অভিযানের সময় তাদের কাছ থেকে ৯ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে র্যাব।
গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

