বিজয় বার্তা ২৪ ডট কম
হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমী আজ। নারায়ণগঞ্জে হিন্দু সম্প্রদায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে জন্মাষ্টমী পালন করছেন।
শহরের ২ নং রেল গেইট এলাকায় শনিবার সকাল সাড়ে ১০ টায় পায়রা ও বেলুন উড়িয়ে জন্মাষ্টমীর শোভাযাত্রা শুরু করা হয়। বিভিন্ন মন্দিরে হিন্দু ধর্মালম্বীরা খন্ড খন্ডভাবে জড়ো হয়। পরো ২ নং রেলগেইট থেকে মূল র্যালীর সাথে একত্রিত হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করেন।
এছাড়া গোপাল জিউর আখড়া ও দেওভোগের শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ আখড়া সহ বিভিন্ন মন্দিরে দেশ, জাতি ও বিশ্বমানবের মঙ্গল কামনায় পবিত্র গীতা পাঠ ও প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে। সন্ধ্যায় ধর্মীয় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রসাদ বিতরণ করা হবে।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নারায়ণগঞ্জ শাখার নেতৃবৃবৃন্দ জানান, শোভাযাত্রায় উদ্বোধনের মধ্যদিয়ে কর্মসূচি শুরু করা হয়। পরে দেওভোগের শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ জিউর মন্দিরে দেশ, জাতি ও বিশ্বমানবের মঙ্গল কামনায় পবিত্র গীতা পাঠ ও প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে। সন্ধ্যায় ধর্মীয় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রসাদ বিতরণ করা হবে।
এছাড়াও ইসকনসহ অন্যান্য মন্দিরে দিন দর্শন আরতি ও গুরু পূজা, শ্রীমদ্ভাগবত পাঠ, তুলসী আরতি ও গৌর আরতি, শ্রীমদ্ভাগবত পাঠ, লীলাপুরুষোত্তম পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মহা অভিষেকের আয়োজন করা হয়েছে বলে জানান নেতৃবৃন্দ।
এদিকে জন্মাষ্টমী উপলক্ষে নারায়ণগঞ্জে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে বলে জানায় পুলিশ সুপার। তিনি জানান, জন্মাষ্টনী উৎসব শান্তিপূর্ন পালনে সকল ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতিটি মন্দির সহ শহরের বিভিন্ন স্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
