বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ জেলার নবাগত পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন মোঃ হাবিবুর রহমান। বৃহস্পতিবার বিকেলে পুলিশ সুপার কার্যালয়ে তিনি যোগদান করেন। এসময় বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী নবনিযুক্ত পুলিশ সুপারের নিকট দায়িত্ব হস্তান্তর করেন।
মোঃ হাবিবুর রহমান ২৪তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজ কল্যাণ বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তাঁর নিজ জেলা যশোর। তিনি ইতিপূর্বে মাগুরা, ফেনী ও মাদারীপুর জেলার পুলিশ সুপার হিসেবে অত্যন্ত দক্ষতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করেছেন।
দায়িত্ব হস্তান্তরকালে নারায়ণগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। পরে তিনি জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেন।
