বিজয় বার্তা ২৪ ডট কম
২০২২ সালের ১লা সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত র্যালীতে পুলিশের গুলিতে শহীদ শাওনের শাহাদাৎ বার্ষিকীতে শাওনের কবর জিয়ারত ও শাওনের মায়ের সাথে সাক্ষাৎ করেন নারায়নগন্জ মহানগর যুবদলের সাবেক সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ। এসময় আরো উপস্থিত ছিলেন সাবেক যুবদল নেতা শওকত খন্দকার, রানা মুন্সি, রাসেল আহমেদ মনির, মো:মিঠু,কুতুবউদ্দিন, নাহিদ পারভেজ প্রমুখ।
শহীদ শাওনের মা ও বড় ভাইকে তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন এবং শাওনের ঘাতকদের বিচারের জন্য সকল ধরনের চেষ্টার আস্বাস দেন।
এসময় শাওনের স্মৃতিচারণ করে খোরশেদ বলেন,শাওনের কাছে আমরা ঋণী।শাওনের মত নেতাকর্মীদের ত্যাগের ফলেই দেশ ফ্যাসিষ্ট মুক্ত হয়েছে।
