বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি পরিত্যক্ত কারখানা থেকে বিদেশি একটি রিভলবার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাব-১১।
সোমবার (৩১ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে কুতুবাইলে প্যারাডাইস ক্যাবলের পরিত্যক্ত কারখানায় অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
র্যাব-১১ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিএসসির একটি আভিযানিক দল কারখানাটিতে অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন ব্যক্তি দ্রুত পালিয়ে যায়। পরে কারখানার আশপাশে তল্লাশি চালিয়ে ঝোপের আড়াল থেকে একটি বিদেশি রিভলবার ও দুই রাউন্ড গুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
উদ্ধার করা অস্ত্র ও গুলি পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে র্যাব-১১-এর অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
