BijoyBarta24.com
নারায়ণগঞ্জ,
আগস্ট ৩০, ২০২৬
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
BijoyBarta24.com
No Result
সকল নিউজ

৩১ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যানজট কমায় জনগনে স্বস্তি

BIjoyBarta24 by BIjoyBarta24
আগস্ট ২৯, ২০২৬
in আমাদের নারায়ণগঞ্জ, সোনারগাঁ থানা
0
৩১ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যানজট কমায় জনগনে স্বস্তি
63
শেয়ার
0
VIEWS
Share on FacebookShare on Twitter

বিজয় বার্তা ২৪ ডট কম

টানা ৩১ ঘণ্টার বেশি সময় ধরে চলা ভয়াবহ যানজটের পর ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পরিস্থিতি।

শনিবার (২৯ আগস্ট) বিকেল ৪টার দিকে মহাসড়কের বিভিন্ন অংশে যানবাহন চলাচল করতে দেখা গেলেও এখনো কিছু জায়গায় রয়েছে ধীরগতি।

তবে যানজটের তীব্রতা কমলেও মহাসড়কের কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে এখনো যানবাহনের জটলা রয়েছে। হাইওয়ে পুলিশ জানিয়েছে, সোনারগাঁও, মেঘনা টোল প্লাজা, গজারিয়া, পুরান বাউশিয়া, দাউদকান্দি টোল প্লাজা ও গৌরীপুর বাসস্ট্যান্ড এলাকায় যানবাহন ধীরগতিতে চলছে এবং কোথাও কোথাও জটলা তৈরি হয়েছে।

জানা গেছে, নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের আষারিয়ার চর ব্রিজ এলাকায় জরুরি সংস্কারকাজের জন্য ঢাকামুখী একটি লেন বন্ধ রাখাকে কেন্দ্র করে শুক্রবার সকাল থেকে মহাসড়কে যানজটের সূত্রপাত। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে গাড়ির চাপ বাড়তে থাকায় সেই যানজট একপর্যায়ে আষারিয়ার চর থেকে দাউদকান্দি হয়ে কুমিল্লার ইলিয়টগঞ্জ পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়ে।

সড়ক ও জনপথ বিভাগ জানিয়েছে, অতিবৃষ্টিতে মহাসড়কের বিভিন্ন স্থানে গর্ত তৈরি হয়। এর মধ্যে আষারিয়ার চর এলাকায় ঢাকামুখী অংশে বড় গর্তের সৃষ্টি হওয়ায় জরুরি ভিত্তিতে সংস্কারকাজ শুরু করা হয়। সেখানে প্রায় পাঁচ মিটার অংশে মাইক্রোকংক্রিট ঢালাই দেওয়া হয়। ঢালাই শক্ত হওয়ার জন্য সময় প্রয়োজন হওয়ায় একটি লেন দিয়ে সীমিতভাবে যানবাহন চলাচল করানো হয়।
একটি লেন বন্ধ থাকায় বিপুলসংখ্যক যানবাহনকে সীমিত জায়গা দিয়ে চলতে হয়। ফলে প্রথমে আষারিয়ার চর এলাকায় যানজট তৈরি হলেও পরে সেটি পেছনের দিকে দ্রুত ছড়িয়ে পড়ে। শুক্রবার রাত বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি ভয়াবহ আকার নেয়। কোথাও কোথাও যানবাহন ঘণ্টার পর ঘণ্টা প্রায় স্থির অবস্থায় দাঁড়িয়ে থাকে।

চৌদ্দগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়া যাত্রী আলাউদ্দিন খিলজীর বলেন, ভোর ৬টায় বাসা থেকে বের হয়েছিলাম। পরিকল্পনা ছিল সকাল ৯টার মধ্যে ঢাকায় পৌঁছে অফিসে যাওয়ার। কিন্তু আট ঘণ্টারও বেশি সময় রাস্তায় কাটিয়ে আমি দাউদকান্দি পার হয়ে মেঘনা এলাকার কাছাকাছি এসেছি।

আলাউদ্দিন বলেন, প্রায় ৩০ থেকে ৩৫ কিলোমিটার যানজট পেরিয়ে এসেছি। এরপরও সামনে যানজট রয়েছে। দীর্ঘ সময় সড়কে আটকে থাকার পাশাপাশি মহাসড়কে ট্রাফিক ব্যবস্থাপনায় কাউকে দেখলাম না।গুরুত্বপূর্ণ এই মহাসড়কে মাইলের পর মাইল যানবাহন আটকে থাকার সময় অ্যাম্বুলেন্স, রোগী, কর্মজীবী মানুষ ও পণ্যবাহী যানবাহনকে চরম ভোগান্তি পোহাতে হয়েছে।

হাইওয়ে পুলিশ জানিয়েছে, সংস্কার করা অংশের ঢালাই শক্ত হয়ে যাওয়ার পর শনিবার সকালে বন্ধ থাকা লেনটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়। ফলে আষারিয়ার চর ব্রিজ এলাকায় দুই লেন দিয়েই যানবাহন চলাচল শুরু করে। এরপর ধীরে ধীরে মহাসড়কের বিভিন্ন অংশে যানজট কমতে থাকে।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আলম জানান, শনিবার সকালে আষারিয়ার চর ব্রিজের বন্ধ থাকা লেনটি খুলে দেওয়া হয়েছে। এখন দুই লেন দিয়েই যানবাহন চলাচল করছে। এতে পরিস্থিতির উন্নতি হচ্ছে।
তিনি বলেন, দীর্ঘ সময় যানবাহন আটকে থাকায় বিভিন্ন স্থানে চালকেরা ক্লান্ত হয়ে পড়েছেন। অনেকে গাড়ির ভেতর ঘুমিয়েও পড়েছিলেন। ফলে লেন খুলে দেওয়ার পর যান চলাচল শুরু হলেও পুরো মহাসড়কের গাড়ির চাপ একসঙ্গে সরানো সম্ভব হচ্ছে না। এ কারণে যানজট পুরোপুরি স্বাভাবিক হতে কিছুটা সময় লাগছে।

 

হাইওয়ে পুলিশের গাজীপুর রিজিয়নের এসপি মাহবুবুর রহমান বলেন, সকাল থেকেই যান চলাচল স্বাভাবিক হয়েছে। তবে গাড়ির চাপ অনেক দূর পর্যন্ত চলে গেলেও গাড়ি চলাচল করছে। সোনারগাঁয়ের আষাঢ়িয়ারচরে একটি গাড়ি নষ্ট হলেও দ্রুত তা রেকার দিয়ে সরিয়ে নেওয়া হয়। আশা করছি, খুব শিগগিরই মহাসড়কে গাড়ির চাপও কমে যাবে।
পরে

সোনারগাঁয়ে সড়ক দুর্ঘটনায় প্রান গেল ১৮ বছরের যুবকের

আগে

কোক স্টুডিওর শ্যুটিং এ ক্ষতিগ্রস্থ সোনারগাঁয়ের ঐতিহাসিক সরদার বাড়ি

আগে
কোক স্টুডিওর শ্যুটিং এ ক্ষতিগ্রস্থ সোনারগাঁয়ের ঐতিহাসিক সরদার বাড়ি

কোক স্টুডিওর শ্যুটিং এ ক্ষতিগ্রস্থ সোনারগাঁয়ের ঐতিহাসিক সরদার বাড়ি

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *




খবর

  • মহানগনর
  • ফতুল্লা থানা
  • আন্তর্জাতিক
  • আমাদের নারায়ণগঞ্জ
  • খেলাধূলা
  • খোলাকলম
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পদপ্রার্থী
  • ফতুল্লা থানা
  • বন্দর থানা
  • বিজয় বার্তা ২৪ পরিবার
  • বিজয় বার্তা ২৪ স্পেশাল

প্রকাশক ও সম্পাদক

গৌতম সাহা
মোবাইলঃ-০১৯২২৭৫৮৮৮৯, ০১৭১২২৬৫৯৯৭।
ইমেইলঃ-bijoybarta24@gmail.com

  • Bijoybarta24.com | স্বাধীনতার কথা বলে
  • Homepage
  • Homepage
  • যোগাযোগ

© 2020 BijoyBarta24 Design By HostGine.

No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ

© 2020 BijoyBarta24 Design By HostGine.