বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জে দুই তরুণের হাতে সেই বন্দুকগুলো ছিল প্লাস্টিকের শটগান এবং এসএমজি। ভিডিও করা হয়েছিল ভিউর জন্য জানানালেন পুলিশ। বিনোদনের নামে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি, পথচারী ও শিশুদের ভয় দেখানো এবং সেই দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। খেলনা অস্ত্র হলেও এর মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করা গুরুতর অপরাধ। একারণেই তাদের বিরুদ্ধে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানায় জেলা পুলিশ।
বন্দুক হাতে দুই তরুণের ঘুরে বেড়ানো সংক্রান্ত একটি সংবাদ গত ২৮ আগষ্ট সামাজিক যোগাযেগে মাধ্যমে ভাইরাল হয়। ভিডিওটি নারায়ণগঞ্জের সিটি পার্কের বিভিন্ন এলাকায় ধারণ করা হয়েছিল। নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় আইসিটি শাখার একটি টিম ভিডিওকে তৈরি করেছে ও প্রচার করেছে এবং কে কে ছিল তা শনাক্ত করে। ভিডিও বিশ্লেষণ করে দেখা যায় যে, ভিডিওর নির্মাতা মোঃ
বন্দর বাজার এলাকার মো.শামীম আহম্মেদের ছেলে লিমন তোহা (২২) ও বন্দর ফায়ার সার্ভিসের গলির স্বপন মোল্লার ছেলে ইয়াছিন মোল্লা (২৩)
নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ সাজেদুর রহমানের নেতৃত্বে একটি অভিযানিক দল গত শুক্রবার রাতে ২ নং রেল গেইট এলাকা থেকে তাদের ২ জনকে আটক করে। ধৃত আসামিরা শটগান সাদৃশ্য প্লাস্টিক শটগান এবং এসএমজি সাদৃশ্য প্লাস্টিক এসএমজি নিয়ে মহড়া দিয়ে জনমনে আতঙ্কের সৃষ্টি করায় আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২ এর ৪ ধারায় নিয়মিত মামলা রুজু করে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

