BijoyBarta24.com
নারায়ণগঞ্জ,
আগস্ট ২৪, ২০২৬
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
BijoyBarta24.com
No Result
সকল নিউজ

আদমজী ইপিজেডে ফের শ্রমিক অসুস্থ, আতঙ্কে কারখানা ছুটি

BIjoyBarta24 by BIjoyBarta24
আগস্ট ২৩, ২০২৬
in আমাদের নারায়ণগঞ্জ, সিদ্ধিরগঞ্জ থানা
0
আদমজী ইপিজেডে ফের শ্রমিক অসুস্থ, আতঙ্কে কারখানা ছুটি
64
শেয়ার
0
VIEWS
Share on FacebookShare on Twitter

বিজয় বার্তা ২৪ ডট কম

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডের ইউনিভার্সেল মেনসওয়্যার লিমিটেডে দ্বিতীয় দিনেও শ্রমিক অসুস্থ হয়ে পড়েছে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ায় পরিস্থিতি বিবেচনায় কারখানাটিতে সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

রোববার সকালে কাজে যোগ দেওয়ার পর কয়েক দফায় নারী শ্রমিকসহ কয়েকজন অসুস্থ ও অজ্ঞান হয়ে পড়ে। পরে অসুস্থ শ্রমিকদের দ্রুত বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।

এর আগে শনিবারও ওই কারখানার নতুন ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় কর্মরত অর্ধশতাধিক নারী শ্রমিক অসুস্থ হয়ে পড়ে। ফলে নির্ধারিত সময়ের আগেই কারখানা ছুটি দেওয়া হয়।

দুই দিনের ঘটনায় শ্রমিকদের মধ্যে নানা ধরনের গুঞ্জন ছড়িয়ে পড়লেও অসুস্থতার প্রকৃত কারণ এখনো নিশ্চিত করতে পারেনি কারখানা কর্তৃপক্ষ বা বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)।

কারখানা কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, রোববার প্রায় ৯০ শতাংশ শ্রমিক কাজে উপস্থিত ছিলেন। সকাল সাড়ে ৮টার দিকে ১৫ থেকে ২০ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়ার পর নিরাপত্তার কথা বিবেচনা করে কারখানায় ছুটি ঘোষণা করা হয়।

তবে শ্রমিকদের দাবি, অসুস্থ শ্রমিকের সংখ্যা এর চেয়ে বেশি। অসুস্থদের মধ্যে কয়েকজনকে আদমজী ইপিজেডের বেপজা মেডিকেল সেন্টার, স্থানীয় আলিফ হাসপাতাল ও সুগন্ধা হাসপাতালে নেওয়া হয়। কয়েকজনকে নারায়ণগঞ্জের খানপুরে ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়েছে।

কারখানার শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, শনিবার দুপুরের দিকে নতুন ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় কাজ করার সময় প্রথমে একজন নারী শ্রমিক অস্বাভাবিক আচরণ করতে শুরু করেন। পরে তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর পর্যায়ক্রমে আরও শ্রমিক অসুস্থ হয়ে পড়লে কারখানাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শ্রমিকদের দাবি, ওই দিন শতাধিক নারী শ্রমিক অসুস্থ হন। তাদের অনেকে বেপজা মেডিকেল হাসপাতালে গিয়ে চিকিৎসা নেন।

শনিবারের ঘটনার পরও রোববার সকালে শ্রমিকদের কাজে যোগ দিতে হয়। কিন্তু কাজ শুরুর এক ঘণ্টার মধ্যেই আবার কয়েকজন অসুস্থ হয়ে পড়ায় আগের দিনের আতঙ্ক আরও বেড়ে যায়। একপর্যায়ে কর্তৃপক্ষ কারখানা ছুটি ঘোষণা করে।

ইউনিভার্সেল মেনসওয়্যার লিমিটেডের জেনারেল ম্যানেজার বিল্লাল হোসেন বলেন, সকালে প্রায় ৯০ শতাংশ শ্রমিক কাজে যোগ দিয়েছিলেন। এরপর অনাকাঙ্ক্ষিতভাবে ১৫ থেকে ২০ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়লে পরিস্থিতি বিবেচনায় কারখানা ছুটি দেওয়া হয়। শ্রমিকদের অসুস্থ হওয়ার প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।

শ্রমিকদের মধ্যে ভূত দেখার বিষয়ে যে গুঞ্জন ছড়িয়েছে, সে প্রসঙ্গে বিল্লাল হোসেন বলেন, কয়েকজন শ্রমিক এ ধরনের কথা বলছেন। তবে কারখানা কর্তৃপক্ষ এ ধরনের বিষয়কে বিশ্বাস করছে না। কারখানার বিভিন্ন স্থানে শ্রমিকরা অসুস্থ হয়েছেন এবং কী কারণে এমনটি হচ্ছে, তা খুঁজে বের করার চেষ্টা চলছে।

এদিকে নারায়ণগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৪-এর ওসি (ইন্টেলিজেন্স) মো. আনোয়ারুল হক বলেন, প্রচণ্ড গরমের কারণে কয়েকজন শ্রমিক অসুস্থ হয়ে পড়ায় পরিস্থিতি বিবেচনায় কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। অসুস্থ ২০ জন শ্রমিককে খানপুর হাসপাতালে পাঠানো হয়েছে।

আদমজী ইপিজেডের বেপজার অতিরিক্ত নির্বাহী পরিচালক নাসরিন জানান, রোববারও কয়েকজন শ্রমিক অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নিয়ে তারা কারখানাটি সরেজমিন পরিদর্শন করেছেন। পরিদর্শনের সময় কারখানায় দমবন্ধ হয়ে যাওয়া, শ্বাসরোধ বা এ ধরনের কোনো প্রত্যক্ষ সমস্যার বিষয় তাদের নজরে আসেনি।

তিনি বলেন, শ্রমিকদের মধ্যে ভূত দেখার কথা শোনা গেলেও সেটিকে অসুস্থতার কারণ হিসেবে দেখার সুযোগ নেই। প্রকৃত কারণ কী, তা নিশ্চিত হওয়ার জন্য বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। শ্রমিকদের নিরাপত্তার স্বার্থে রোববার কারখানাটি বন্ধ রাখা হয়েছে।

পরে

নারায়নগঞ্জে বিদ্যানিকেতন ক্লাস রুমের পাশে বইমেলা শুরু

আগে

রূপগঞ্জে যুবতীকে আটকে রেখে ৭ দিন ব্যাপী গণধর্ষণ, গ্রেপ্তার-৩

আগে
রূপগঞ্জে যুবতীকে আটকে রেখে ৭ দিন ব্যাপী গণধর্ষণ, গ্রেপ্তার-৩

রূপগঞ্জে যুবতীকে আটকে রেখে ৭ দিন ব্যাপী গণধর্ষণ, গ্রেপ্তার-৩

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *




খবর

  • মহানগনর
  • ফতুল্লা থানা
  • আন্তর্জাতিক
  • আমাদের নারায়ণগঞ্জ
  • খেলাধূলা
  • খোলাকলম
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পদপ্রার্থী
  • ফতুল্লা থানা
  • বন্দর থানা
  • বিজয় বার্তা ২৪ পরিবার
  • বিজয় বার্তা ২৪ স্পেশাল

প্রকাশক ও সম্পাদক

গৌতম সাহা
মোবাইলঃ-০১৯২২৭৫৮৮৮৯, ০১৭১২২৬৫৯৯৭।
ইমেইলঃ-bijoybarta24@gmail.com

  • Bijoybarta24.com | স্বাধীনতার কথা বলে
  • Homepage
  • Homepage
  • যোগাযোগ

© 2020 BijoyBarta24 Design By HostGine.

No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ

© 2020 BijoyBarta24 Design By HostGine.