বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের বন্দর থানার ইসলামি যুব আন্দোলনে যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ হাসান বুলবুলকে প্রকাশ্যে কুপিয়ে হত্যায় অভিযুক্ত প্রধান আসামি সিফাত বাহিনীর প্রধান সিফাত ও তিন নারী সহ এগারো জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় উদ্ধার করা হয়েছে দেশীয় অস্ত্র ও ওয়াকিটকি। আজ ভোরে শাহী বাজার এলাকায় বাসা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলঃ শেখ সিফাত, হোয়াইট জুম্মন, মাহাফুজ, রিয়াদ, সিয়াম,ইফরান, জিসান, মিনারা, নাসিমা, রুমা ও ইয়াসমিন।
বিকেলে জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি জানান, গণ-অভ্যুত্থানের আন্দোলন বুলবুল যোগে দেয়া ২৫ জুলাই তার ইজিবাইকের গ্যারেজে হামলা করে লুটপাট করে সিফাত সহ তার বাহিনী। এঘটনায় বুলবুল বন্দর থানার বাদি হয়ে একটি মামলা করে। মামলা তুলে নিতে প্রায় হুমকি দেয় সিফাত। গতকাল বৃহস্পতিবার রাতে সাহলেনগর এলাকায় বুলবুল যাওয়ার পথে তার গতিরোধ করে মামলা তুলে নিতে হুমকি সিফাত ও তার বাহিনী তাদের মধ্যে তর্কাতর্কি এক পর্যায়ে তাকে প্রকাশ্যে কুপিয়ে জখম করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। সিফাতের বিরুদ্ধে বন্দর থানায় হত্যা ও ছিনতাই সহ একাধিক মামলা রয়েছে। এ হত্যার সাথে আরো কেউ জড়িত আছে কি না তা তদন্ত চলছে।
