বিজয় বার্তা ২৪ ডট কম
জেলার বিভিন্ন সরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন জেলা প্রশাসক জনাব মোঃ রায়হান কবির। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), উপজেলা নির্বাহী অফিসার, সদর, সংশ্লিষ্ট অফিসের অফিস প্রধান, সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
পরিদর্শনের অংশ হিসেবে তিনি সিদ্ধিরগঞ্জ রাজস্ব সার্কেল অফিস, সিদ্ধিরগঞ্জ থানা, গোদনাইল ইউনিয়ন ভূমি অফিস, জালকুড়ি হাইস্কুল এন্ড কলেজ, ৯২ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ৯০ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।
পরিদর্শনকালে সংশ্লিষ্ট দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানসমূহের সার্বিক কার্যক্রম, সেবার মান, অবকাঠামোগত অবস্থা ও বিদ্যমান বিভিন্ন সমস্যা সম্পর্কে খোঁজখবর নেওয়া হয়। একইসঙ্গে সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ ও কার্যক্রম আরও উন্নত করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
এসময় ৯২ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষ ও ওয়াশব্লক উদ্বোধন করা হয়।
জনবান্ধব প্রশাসন, মানসম্মত শিক্ষা ও নাগরিকসেবা নিশ্চিতকরণে মাঠপর্যায়ের পরিদর্শন ও কার্যকর তদারকি অব্যাহত থাকবে।

