BijoyBarta24.com
নারায়ণগঞ্জ,
আগস্ট ১৭, ২০২৬
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
BijoyBarta24.com
No Result
সকল নিউজ

সিদ্ধিরগঞ্জে পুলিশের উপর হামলায় ঘটনায় সাত জন গ্রেপ্তার

BIjoyBarta24 by BIjoyBarta24
আগস্ট ১৬, ২০২৬
in আমাদের নারায়ণগঞ্জ, সিদ্ধিরগঞ্জ থানা
0
সিদ্ধিরগঞ্জে পুলিশের উপর হামলায় ঘটনায় সাত জন গ্রেপ্তার
15
শেয়ার
0
VIEWS
Share on FacebookShare on Twitter

বিজয় বার্তা ২৪ ডট কম

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় এজাহারনামীয় চার আসামিসহ বিভিন্ন মামলায় সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৬ আগস্ট) সিদ্ধিরগঞ্জ থানার পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। পরে পৃথক মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের নারায়ণগঞ্জের আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশের ওপর হামলার মামলায় গ্রেপ্তার চারজন হলেন—সিদ্ধিরগঞ্জের আটি ওয়াবদা কলোনির বউবাজার এলাকার নাইম হোসেন (২৫), ইকবাল হোসেন (২১), আব্দুল্লাহ (২৪) ও আলেক শাহ (২৮)। তারা ওই মামলার এজাহারনামীয় আসামি।

এ ছাড়া বিভিন্ন মামলায় আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে এজাহারনামীয় আসামি সোয়েব হাসান সজীবকে (৩৫) শনিবার (১৫ আগস্ট) রাত দেড়টার দিকে সিদ্ধিরগঞ্জ পাওয়ার হাউজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

একই রাতে ভোর সোয়া ৪টার দিকে উত্তর আজিবপুর বাগানবাড়ি এলাকা থেকে সোহাগ (২৮) নামে আরও একজনকে গ্রেপ্তার করে পুলিশ।

অন্যদিকে, জিআর পরোয়ানাভুক্ত আসামি সুমনকে রোববার সকাল সাড়ে ৮টার দিকে সিদ্ধিরগঞ্জের আটি হাউজিং এলাকার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, “পুলিশের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলাসহ বিভিন্ন মামলায় অভিযান চালিয়ে মোট সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে পুলিশের ওপর হামলার মামলার চারজন এজাহারনামীয় আসামি রয়েছেন।”

তিনি আরও বলেন, “গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। সিদ্ধিরগঞ্জে মাদক, সন্ত্রাস, অস্ত্রসহ বিভিন্ন ধরনের অপরাধের বিরুদ্ধে পুলিশের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না।”

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার সাতজনকে পৃথক মামলায় গ্রেপ্তার দেখিয়ে রোববার নারায়ণগঞ্জের আদালতে পাঠানো হয়েছে।

 

পরে

জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি

আগে

ফতুল্লায় জুলাই গণঅভ্যুত্থানের সময় থানা থেকে লুট হওয়া পুলিশের পিস্তল উদ্ধার

আগে
ফতুল্লায় জুলাই গণঅভ্যুত্থানের সময় থানা থেকে লুট হওয়া পুলিশের পিস্তল উদ্ধার

ফতুল্লায় জুলাই গণঅভ্যুত্থানের সময় থানা থেকে লুট হওয়া পুলিশের পিস্তল উদ্ধার

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *




খবর

  • মহানগনর
  • ফতুল্লা থানা
  • আন্তর্জাতিক
  • আমাদের নারায়ণগঞ্জ
  • খেলাধূলা
  • খোলাকলম
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পদপ্রার্থী
  • ফতুল্লা থানা
  • বন্দর থানা
  • বিজয় বার্তা ২৪ পরিবার
  • বিজয় বার্তা ২৪ স্পেশাল

প্রকাশক ও সম্পাদক

গৌতম সাহা
মোবাইলঃ-০১৯২২৭৫৮৮৮৯, ০১৭১২২৬৫৯৯৭।
ইমেইলঃ-bijoybarta24@gmail.com

  • Bijoybarta24.com | স্বাধীনতার কথা বলে
  • Homepage
  • Homepage
  • যোগাযোগ

© 2020 BijoyBarta24 Design By HostGine.

No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ

© 2020 BijoyBarta24 Design By HostGine.