বিজয় বার্তা ২৪ ডট কম
“বাংলার মৎস্য খাত, সমৃদ্ধির পথ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
শনিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির। এছাড়াও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজিব, মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সিফাত উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার, নারায়ণগঞ্জ সদরের উপজেলা নির্বাহী অফিসার, জেলা মৎস্য কর্মকর্তা, উপজেলা মৎস্য কর্মকর্তা, সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও মৎস্য খাতের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
মৎস্য সম্পদের টেকসই ব্যবস্থাপনা, উৎপাদন বৃদ্ধি ও জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে কর্মসূচির অংশ হিসেবে মাছের পোনা অবমুক্ত করা হয়।

