বিজয় বার্তা ২৪ ডট কম
শহরজুড়ে আওয়ামী লীগের নৈরাজ্য ও বিশৃঙ্খলার বিরুদ্ধে বিরুদ্ধে মহানগর বিএনপি নেতা জাকির খানের নেতৃত্বে নগরীতে এক বিশাল মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) বিকেল ৫টায় নগরীর নাগবাড়ি মাঠ থেকে এই মোটরসাইকেল শোডাউনটি শুরু হয়। এতে বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক মোটরসাইকেল নিয়ে অংশগ্রহণ করেন।
শোডাউনটি নাগবাড়ি মাঠ থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক দেওভোগ, ২ নম্বর গেট, চাষাঢ়া, শিবু মার্কেট এবং জালকুড়ি অতিক্রম করে সাইনবোর্ড এলাকায় পৌঁছায়।
পরবর্তীতে সাইনবোর্ড এলাকা ঘুরে শোডাউনটি পুনরায় নাগবাড়ি মাঠে এসে শেষ হয়। শোডাউন চলাকালে নেতাকর্মীরা আওয়ামী লীগের যেকোনো নৈরাজ্য ও ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার প্রকাশ করেন এবং সতর্ক অবস্থান নেওয়ার আহ্বান জানান
