বিজয় বার্তা ২৪ ডট কম
গান গেয়ে বাসায় ফেরার পথে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে নীলা দেওয়ান নামে এক নারী বাউল শিল্পি ছিনতাইকারীর আক্রমনের স্বীকার হয়েছে। লোহার পাইপ দিয়ে পিটিয়ে ও ছুরিকাঘাত করে ওই শিল্পির কাছ থেকে নগদ টাকা মোবাইলসহ হাত ব্যাগ ছিনিয়ে নেয়া হয়। শুক্রবার ভোর রাতে লিংক রোডের ফতুল্লার সস্তাপুর এলাকায় এঘটনা ঘটে।
আহত নীলা দেওয়ান (৪৫) ফতুল্লার সস্তাপুর এলাকায় বসবাস করেন। তার বাবার নাম সেকান্দার আলী।
নীলা দেওয়ান জানান, পঞ্চবটি আকবর সরকার ও সোহেল দেওয়ানের যৌথ মালিকানাধীন বাউল গানের ক্লাব থেকে গান গেয়ে ভোর রাতে ইজিবাইকে লিংক রোড দিয়ে একাই বাড়ি ফিরছিলাম। নারায়ণগঞ্জ জেলা কারাগারের বিপরীত পাশে সস্তাপুর এলাকায় আসা মাত্র দুইজন ছিনতাইকারী ইজিবাইক আটকে দেয়। এরপর প্রথমে একজন লোহার পাইপ দিয়ে হাতে আঘাত করে হাত ব্যাগটি ছিনিয়ে নেয়ার চেষ্টা করেন। এসময় বাধা দিলে আরেকজন ছিনতাইকারী মাথায় ছুরিকাঘাত করে। তখন সড়কে জ্ঞান হারিয়ে পড়েগেলে সারারাত গান গেয়ে পুরুস্কার পাওয়া ৩ হাজার টাকা, একটি মোবাইল ও জাতীয় পরিচয়পত্র সহ হাত ব্যাগটি ছিনিয়ে নিয়ে যায়। ইজিবাইক চালকের ডাক চিৎকারে আশপাশের বাড়ির ঘুমন্ত লোকজন উঠে এসে তাকে খানপুর হাসপাতালে নিয়ে যায়। এবিষয়ে সুস্থ হয়ে থানায় মামলা করবেন বলে নীলা দেওয়ান জানান।
ফতুল্লা মডেল থানার ওসি মাহবুব আলম বলেন, ছিনতাইকারীদের গ্রেফতারে পুলিশের চেষ্টা চলছে।

