BijoyBarta24.com
নারায়ণগঞ্জ,
আগস্ট ৭, ২০২৬
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
BijoyBarta24.com
No Result
সকল নিউজ

রাজনৈতিক দলের নাম ভাঙিয়ে অপরাধকারীদের বিরুদ্ধে আহমেদুর রহমান তনুর কঠোর হুঁশিয়ারি

BIjoyBarta24 by BIjoyBarta24
আগস্ট ৭, ২০২৬
in আমাদের নারায়ণগঞ্জ, সদর থানা
0
রাজনৈতিক দলের নাম ভাঙিয়ে অপরাধকারীদের বিরুদ্ধে আহমেদুর রহমান তনুর কঠোর হুঁশিয়ারি
73
শেয়ার
0
VIEWS
Share on FacebookShare on Twitter

বিজয় বার্তা ২৪ ডট কম

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান পরবর্তী নারায়ণগঞ্জে সন্ত্রাসবাদ, চাঁদাবাজি ও দখলদারিত্ব বৃদ্ধির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ চেম্বর অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক এবং ‘উই আর ভলেন্টিয়ার’ ও ‘নারায়ণগঞ্জ লিঙ্ক’-এর প্রতিষ্ঠাতা আহমেদুর রহমান তনু। রাজনৈতিক দলের নাম ভাঙিয়ে যারা অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছেন, তাদের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি।

শুক্রবার (৭ আগস্ট) বিকেলে নগরীর প্রধান সড়কে ‘উই আর ভলেন্টিয়ার’ এবং ‘নারায়ণগঞ্জ লিঙ্ক’-এর উদ্যোগে আয়োজিত এক প্রতিবাদ পদযাত্রা শেষে শহীদ জিয়া হলের সামনে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।

আহমেদুর রহমান তনু বলেন, “অভ্যুত্থান পরবর্তী নারায়ণগঞ্জে আমরা একটি সুন্দর পরিবেশের স্বপ্ন দেখেছিলাম। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, বর্তমানে শহরজুড়ে সন্ত্রাসবাদ, চাঁদাবাজি ও দখলদারিত্ব বেড়েছে। রাজনৈতিক দলের ব্যানার ও নাম ব্যবহার করে ব্যক্তিগত স্বার্থ হাসিলের উদ্দেশ্যে কিছু লোক সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি এবং মাদক ব্যবসার মাধ্যমে পকেট ভারী করছে। আমি রাজনৈতিক নেতৃবৃন্দের প্রতি অনুরোধ জানাব—আপনাদের ছায়ায় থেকে যারা এসব অপকর্ম করছে, তাদের এখনই থামান।”

তিনি আরও বলেন, “নারায়ণগঞ্জের ৫ আগস্ট পরবর্তী যে সুন্দর যাত্রার সূচনা হয়েছিল, সেই ধারাবাহিকতা শহরবাসী বজায় রাখতে চায়। রাজনৈতিক দলগুলো সমাজের একটি বিশাল অংশ। তাই সব রাজনৈতিক নেতৃবৃন্দ ও অংশীদারদের প্রতি আমাদের আহ্বান, এই সুন্দর পরিবেশ রক্ষার দায়িত্ব আপনাদেরও নিতে হবে।”

সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য পরিষ্কার করে তনু বলেন, “নারায়ণগঞ্জ লিঙ্ক এবং উই আর ভলেন্টিয়ার কোনো রাজনৈতিক সুবিধা বা চেয়ার পাওয়ার জন্য কাজ করছে না। আমরা নারায়ণগঞ্জের সন্তান হিসেবে শহরের সুন্দর ভবিষ্যতের জন্য কাজ করছি এবং এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। ৫ আগস্টের পর আমরা যে নারায়ণগঞ্জের স্বপ্ন দেখেছিলাম, সেটি বাস্তবায়ন করা কেবল তখনই সম্ভব হবে যখন আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করব।”

প্রতিবাদ পদযাত্রাটিতে নারায়ণগঞ্জের বিভিন্ন স্তরের সাধারণ মানুষ ও ভলেন্টিয়ার সংগঠনের কর্মীরা অংশ নেন এবং শহর থেকে সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূলের শপথ নেন।

পরে

রুওগঞ্জে আমের ক্যারেটের আড়ালে মাদক পাচার, গ্রেপ্তার ১

আগে

সিদ্ধিরগঞ্জে ছাত্রলীগ ও তাতী লীগের দুই নেতা গ্রেপ্তার

আগে
সিদ্ধিরগঞ্জে ছাত্রলীগ ও তাতী লীগের দুই নেতা গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে ছাত্রলীগ ও তাতী লীগের দুই নেতা গ্রেপ্তার

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *




খবর

  • মহানগনর
  • ফতুল্লা থানা
  • আন্তর্জাতিক
  • আমাদের নারায়ণগঞ্জ
  • খেলাধূলা
  • খোলাকলম
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পদপ্রার্থী
  • ফতুল্লা থানা
  • বন্দর থানা
  • বিজয় বার্তা ২৪ পরিবার
  • বিজয় বার্তা ২৪ স্পেশাল

প্রকাশক ও সম্পাদক

গৌতম সাহা
মোবাইলঃ-০১৯২২৭৫৮৮৮৯, ০১৭১২২৬৫৯৯৭।
ইমেইলঃ-bijoybarta24@gmail.com

  • Bijoybarta24.com | স্বাধীনতার কথা বলে
  • Homepage
  • Homepage
  • যোগাযোগ

© 2020 BijoyBarta24 Design By HostGine.

No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ

© 2020 BijoyBarta24 Design By HostGine.