বিজয় বার্তা ২৪ ডট কম
“বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সোমবার সকালে নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ এই সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক মোঃ রায়হান কবির। তিনি পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সরকারি উদ্যোগের পাশাপাশি সর্বস্তরের মানুষের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন।
একইসঙ্গে বৃক্ষমেলায় অংশগ্রহণকারী শ্রেষ্ঠ নার্সারি মালিকদের স্বীকৃতিস্বরূপ পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে সামাজিক বন বিভাগের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বৃক্ষমেলায় অংশগ্রহণকারী নার্সারি মালিকবৃন্দ এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
