BijoyBarta24.com
নারায়ণগঞ্জ,
আগস্ট ২, ২০২৬
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
BijoyBarta24.com
No Result
সকল নিউজ

জুলাই সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে নারায়ণগঞ্জে জামায়াতের গণমিছিল

BIjoyBarta24 by BIjoyBarta24
আগস্ট ১, ২০২৬
in আমাদের নারায়ণগঞ্জ
0
জুলাই সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে নারায়ণগঞ্জে জামায়াতের গণমিছিল
37
শেয়ার
0
VIEWS
Share on FacebookShare on Twitter

বিজয় বার্তা ২৪ ডট কম

জুলাই সনদ’ ও গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে নারায়ণগঞ্জে গণমিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, নারায়ণগঞ্জ মহানগরী। শনিবার (১ আগস্ট) বিকালে চাষাঢ়ার মিশনপাড়া মসজিদ সংলগ্ন সড়ক থেকে মিছিলটি শুরু হয়ে শহরের মণ্ডলপাড়া পুল এলাকায় সমাপনী বক্তব্যের মাধ্যমে শেষ হয়।

গণমিছিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক আমীর মাওলানা মঈনুদ্দিন আহমাদ। তিনি বলেন, “জুলাই আমাদের জাতীয় আকাঙ্ক্ষার প্রতীক। যাঁদের আত্মত্যাগের বিনিময়ে দেশের বর্তমান পরিস্থিতি এসেছে, তাঁদের প্রতি সম্মান জানিয়ে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে।” তিনি দেশ থেকে দুর্নীতি নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমীর মাওলানা আবদুল জব্বার বলেন, ২০২৪ সালের কোটা আন্দোলনের সময় জামায়াতে ইসলামীকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করা হয়েছিল। তিনি দাবি করেন, সে সময় নিপীড়ন-নির্যাতনের বিরুদ্ধে দেশের মানুষ আন্দোলনে নেমেছিল। তিনি সরকারের প্রতি জুলাই আন্দোলন-সংশ্লিষ্ট জনগণের প্রত্যাশা বাস্তবায়ন, অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।

তিনি আরও বলেন, রাজনৈতিক বৈষম্য দূর করে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে, যেখানে সব নাগরিক সমান সুযোগ-সুবিধা ভোগ করবেন। পাশাপাশি তিনি দলীয় নেতাকর্মীদের সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দল-মতের ঊর্ধ্বে থেকে দায়িত্ব পালনের আহ্বান জানান।

গণমিছিলে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুল কাইয়ুম, মহানগরী সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন এবং সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন।

এ সময় আরো উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন, প্রচার ও মিডিয়া বিভাগের দায়িত্বশীল হাফেজ আব্দুল মোমিন, কর্মপরিষদ সদস্য মোহাম্মদ জাকির হোসাইনসহ মহানগরের বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা।

গণমিছিলে বিপুলসংখ্যক দলীয় নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষ অংশ নেন। কর্মসূচি সফল করাতে অংশগ্রহণকারীদের প্রতি ধন্যবাদ জানায় বাংলাদেশ জামায়াতে ইসলামী, নারায়ণগঞ্জ মহানগরী।

পরে

সোনারগায়ে ভ্রাম্যমান আদালতে দুই হাসপাতালকে জরিমানা

আগে

জুলাই শহিদদের স্মরণে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট’র নারায়ণগঞ্জ মোমবাতি প্রজ্জ্বলন

আগে
জুলাই শহিদদের স্মরণে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট’র নারায়ণগঞ্জ মোমবাতি প্রজ্জ্বলন

জুলাই শহিদদের স্মরণে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট'র নারায়ণগঞ্জ মোমবাতি প্রজ্জ্বলন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *




খবর

  • মহানগনর
  • ফতুল্লা থানা
  • আন্তর্জাতিক
  • আমাদের নারায়ণগঞ্জ
  • খেলাধূলা
  • খোলাকলম
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পদপ্রার্থী
  • ফতুল্লা থানা
  • বন্দর থানা
  • বিজয় বার্তা ২৪ পরিবার
  • বিজয় বার্তা ২৪ স্পেশাল

প্রকাশক ও সম্পাদক

গৌতম সাহা
মোবাইলঃ-০১৯২২৭৫৮৮৮৯, ০১৭১২২৬৫৯৯৭।
ইমেইলঃ-bijoybarta24@gmail.com

  • Bijoybarta24.com | স্বাধীনতার কথা বলে
  • Homepage
  • Homepage
  • যোগাযোগ

© 2020 BijoyBarta24 Design By HostGine.

No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ

© 2020 BijoyBarta24 Design By HostGine.