বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২০২৬- ২৭ অর্থ বছরে এক হাজার ষাট কোটি নিরানব্বই লক্ষ পচাত্তর হাজার একশত বারো টাকার বাজেট ঘোষণা করেছেন প্রশাসক সাখাওয়াত হোসেন খান। দুপুরে নগর ভবন অডিটোরিয়ামে বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আবুল কালাম, আজহারুল ইসলাম মান্নান, জেলা পরিষদ প্রশাসক মামুন মাহমুদ, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীব সহ অনেকে।
জনাকীর্ণ অডিটোরিয়াম ভবনে বাজেট বক্তৃতায় প্রশাসক সাখাওয়াত হোসেন খান বলেন, বাজেটে ড্রেন, ব্রীজ, কালভার্ট নির্মাণ, বৃক্ষ রোপন, দারিদ্র বিমোচন, দুর্যোগ ব্যবস্থাপনা সহ শিক্ষা, স্বাস্থ্য, প্রযুক্তি খাতে বিশেষ বরাদ্দ রাখা হয়েছে। তিনি বলেন, প্রস্তাবিত বাজেটে রাজস্ব ও উন্নয়ন খাতে ১০৬০ কোটি ৯৯ লক্ষ ৭৫ হাজার ১১২ টাকার আয় এবং ৯৩০ কোটি ৭৫ লক্ষ ৪২ হাজার ৪০২ টাকা ব্যয় ধরা হয়েছে।
বাজেট ঘোষণার পর উপস্থিত নাগরিক ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন প্রশাসক।

