বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের রূপগঞ্জে যৌথ মাদকবিরোধী অভিযানে আটক ১০ মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৭ জুলাই) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলামের ভ্রাম্যমাণ আদালতে তাদের কারাদণ্ড দেওয়া হয়।
অভিযানে আটক ১০ জনের মধ্যে নিকু চন্দ্র দাস (৪৫) ও মো. সাদ্দাম (৩৫)-কে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এছাড়া দুর্জয় চন্দ্র দাস (৩৮), মজনু মিয়া (২৫), শাকিল মিয়া (২৪), সাইফুল ইসলাম (২৬), পনির মিয়া (৫৪) ও মহাকান্তি (৩২)-কে চার মাস করে, আমার মিয়া (৪০)-কে তিন মাস এবং রফিকুল ইসলাম (২৫)-কে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডপ্রাপ্তদের সবাই রূপগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
