বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের ফতুল্লায় তিতাস গ্যাস সংযোগ লাইন মেরামত করার সময় বিস্ফোরণে আগুনে ৪ শ্রমিক দগ্ধ হয়েছে। এদের মধ্যে আরিফুল ইসলাম আশঙ্কাজনক অবস্থায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সোমবার রাত সাড়ে ১২টায় কুতুবপুর ইউনিয়নের চিতাশাল ১নং গলির দেলোয়ার হোসেনের বাড়িতে এঘটনা ঘটে। দগ্ধ আরিফুল ইসলাম রংপুর জেলার কালিগঞ্জ থানার লতাবর গ্রামের আলী আজগরের ছেলে।
জানা যায়, দেলোয়ার হোসেনের সাথে ১৭ হাজার টাকায় চুক্তি হয় সড়ক কেটে তার বাড়িতে তিতাস গ্যাসের সংযোগ মেরামত করে দেয়া। এতে ২ হাজার টাকাও অগ্রিম নেন এবং কাজ শেষে পুরো টাকা পরিষদ করা। রাতে মাটি কেটে পাইপ বের করে সংযোগ দেয়ার সময় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ৪ শ্রমিক দগ্ধ হয়। ৩ জনকে স্থানীভবে চিকিৎসা দেয়া হয়েছে। আরিফুল ৬৫% দগ্ধ হয়েছে।
এবিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মাহবুব আলম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত তদন্তের পর বলা যাবে সংযোগটি বৈধ না অবৈধ।
