বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৮ পরিবারে ১ কোটি ১৮ লক্ষ টাকার চেক প্রদান
নারায়ণগঞ্জ জেলার সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত আহত ও নিহত ২৮ টি পরিবারের অনুকুলে ১ কোটি ১৮ লক্ষ টাকার চেক প্রদান করা হয়েছে।
বুধবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ রায়হান কবির সভাপতি হিসেবে উপস্থিত থেকে পরিবারের সদস্যদের হাতে এই চেক তুলে দেন।
অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেন, “রাস্তায় চলাচলের ক্ষেত্রে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। সড়ক দুর্ঘটনায় যাদের স্বজন হারিয়েছে তাদেরকে আর ফিরে পাওয়া যাবে না। সেই সাথে এই টাকা তাদের সান্ত্বনা দেয়া যাবে না। এই অনুদানের মাধ্যমে এটাই উপলব্দি করানো যে সরকার সবসময় আপনাদের পাশে আছে। সকলের প্রতি অনুরোধ রাস্তায় চলাচলের ক্ষেত্রে সকলেই সতর্ক থাকবেন। নিজের জীবনের প্রতি গুরুত্ব দিবেন।”
