বিজয় বার্তা ২৪ ডট কম
নিউজ নারায়ণগঞ্জের নির্বাহী সম্পাদক তানভীর হোসেনের শ্রদ্ধেয় মায়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে নারায়ণগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন।
মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুমার মৃত্যুতে নারায়ণগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আনিসুর রহমান জুয়েল গভীর শোক প্রকাশ করেছেন। তিনি মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
সংগঠনের সকল সদস্য মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করে শোকাহত পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন। মহান আল্লাহ তায়ালা যেন মরহুমাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন এবং পরিবারের সদস্যদের এ শোক সইবার শক্তি দান করেন।
