বিজয় বার্তা ২৪ ডট কম
প্রধানমন্ত্রী তারেক রহমান উন্নয়নে বিশ্বাস করেন বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। বৃহস্পতিবার দুপুরে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের কায়েতপাড়া-নগরপাড়া ব্রীজ সমাপ্তকরণের কাজ পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান উন্নয়নে বিশ্বাস করেন। উন্নয়নের স্বপ্ন নিয়ে জনগন আমাদের নির্বাচিত করেছেন। উন্নয়ন দিয়েই সেই প্রত্যাশা পূরন করবো ।
নৌ-পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজিব আহসান বলেন, কায়েতপাড়া-নগরপাড়া ব্রীজটি দীর্ঘদিন যাবত প্রত্যাশাীত। জনগণের দীর্ঘদিনের কাঙ্ক্ষিত প্রত্যাশা পূরন। ঢাকার সাথে যোগাযোগ ব্যবস্থার জন্য এ ব্রিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী বছরের মধ্যে এ ব্রিজ চালু করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজিব আহসান, নারায়ণগঞ্জ -১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম, নারায়ণগঞ্জ ‘গ’ সার্কেলের বর্তমান সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মোঃ মেহেদী ইসলামসহ অনেকে।

