বিজয় বার্তা ২৪ ডট কম
দীর্ঘ এক বছরের বেশি সময় কারাবন্দি থাকার পর অবশেষে সব মামলায় জামিন পেয়ে মুক্তি পেয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী। বুধবার রাত সোয়া ১০টায় কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেয়ে মধ্যে রাতে নিজ শহর নারায়ণগঞ্জে ফেরেন কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামীলীগের নারায়ণগঞ্জ জেলার সিনিয়র সহ-সভাপতি সেলিনা হায়াত আইভি।
বিভিন্ন মামলায় আদালত থেকে জামিন পাওয়ার পর রাত সাড়ে ১২টায় দেওভোগ নিজ বাড়ি চুনকা কুটিরে প্রবেশ করেন আইভী। এসময় আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক মোতায়ন করা হয়।
অতিরিক্ত পুলিশ তারেক আল মেহেদী জানান, তার বিরুদ্ধে থাকা ১২টি মামলায় উচ্চ আদালতের দেওয়া জামিন বহাল থাকার পর প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে তাকে মুক্তি দেওয়া হয়৷
উল্লেখ্য, ২০২৫ সালের মে মাসে গ্রেপ্তার হওয়ার পর থেকে বিভিন্ন হত্যা ও হত্যাচেষ্টাসহ একাধিক মামলায় কারাবন্দি ছিলেন সাবেক এ মেয়র। পরবর্তীতে ধাপে ধাপে বিভিন্ন মামলায় তিনি জামিন লাভ করেন এবং সর্বশেষ আইনি জটিলতা কাটিয়ে কারামুক্ত পান তিনি।
আইভী, সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন অন্যান্য যারা নিরপরাধ কারাবন্দি রয়েছে তাদের প্রতি সরকার সদয় হবেন।

