BijoyBarta24.com
নারায়ণগঞ্জ,
মে ২৭, ২০২৬
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
BijoyBarta24.com
No Result
সকল নিউজ

বেতন-বোনাসের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, দুই ঘণ্টা পর স্বাভাবিক যান চলাচল

BIjoyBarta24 by BIjoyBarta24
মে ২৬, ২০২৬
in আমাদের নারায়ণগঞ্জ, সোনারগাঁ থানা
0
বেতন-বোনাসের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, দুই ঘণ্টা পর স্বাভাবিক যান চলাচল
59
শেয়ার
0
VIEWS
Share on FacebookShare on Twitter

বিজয় বার্তা ২৪ ডট কম

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা।

মঙ্গলবার (২৬ মে) দুপুরে উপজেলার টিপুরদী এলাকায় এ ঘটনা ঘটে। প্রায় দুই ঘণ্টা অবরোধের পর শ্রমিকরা সড়ক ছেড়ে দিলে মহাসড়কে যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে।

স্থানীয়রা জানান, দুপুর ১টার দিকে টিপুরদী এলাকার চৈতি গার্মেন্টসের শ্রমিকরা কারখানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। পরে তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুটি লেনে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন। এতে শিমরাইল থেকে মেঘনা টোল প্লাজা পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

শ্রমিকদের অভিযোগ, এপ্রিল মাসের বকেয়া বেতন এখনো পরিশোধ করা হয়নি। পাশাপাশি আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে মে মাসের বেতন ও উৎসব বোনাস দ্রুত পরিশোধের দাবি জানান তারা। তবে মালিকপক্ষ একসঙ্গে সব অর্থ পরিশোধে অপারগতার কথা জানালে শ্রমিকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।

যানজটে আটকে পড়া তিশা পরিবহনের যাত্রী আরমান মিয়া বলেন, “দুপুরে মদনপুর এলাকায় আসার পর থেকেই যানজটে আটকে আছি। দীর্ঘ সময় ধরে গাড়ি খুব ধীরে চলছে।”

ট্রাকচালক রফিক মিয়া বলেন, “সকালে সড়ক স্বাভাবিক ছিল। হঠাৎ অবরোধের কারণে কয়েক কিলোমিটার যানজট তৈরি হয়েছে। এতে পণ্য পরিবহনেও সমস্যা হচ্ছে।”

কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম শেখ বলেন, শ্রমিকদের সড়ক অবরোধের কারণে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, “শ্রমিক ও মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি শান্ত করা হয়েছে। পরে শ্রমিকরা মহাসড়ক ছেড়ে দিলে যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসে।”

পরে

Roobet: Het Voeden van de Quick‑Fire Gaming Scene met Lichtning‑Snelle Sessies

আগে

সিদ্ধিরগঞ্জে ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক

আগে
সিদ্ধিরগঞ্জে ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক

সিদ্ধিরগঞ্জে ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *




খবর

  • মহানগনর
  • ফতুল্লা থানা
  • আন্তর্জাতিক
  • আমাদের নারায়ণগঞ্জ
  • খেলাধূলা
  • খোলাকলম
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পদপ্রার্থী
  • ফতুল্লা থানা
  • বন্দর থানা
  • বিজয় বার্তা ২৪ পরিবার
  • বিজয় বার্তা ২৪ স্পেশাল

প্রকাশক ও সম্পাদক

গৌতম সাহা
মোবাইলঃ-০১৯২২৭৫৮৮৮৯, ০১৭১২২৬৫৯৯৭।
ইমেইলঃ-bijoybarta24@gmail.com

  • Bijoybarta24.com | স্বাধীনতার কথা বলে
  • Homepage
  • Homepage
  • যোগাযোগ

© 2020 BijoyBarta24 Design By HostGine.

No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ

© 2020 BijoyBarta24 Design By HostGine.