বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সৈয়দপুরে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শামসুজ্জামান নামে এক যুবক নিহত হয়েছে। এসময় অটোরিক্সায় থাকা আরো দুইজন আহত। সকালে সদর উপজেলার সৈয়দপুর নাসিম ওসমান সেতুর সামনে এ দুর্ঘটনা ঘটে। সে বন্দরের দক্ষিণ কলাবাগ এলাকার নূর হোসেন মিয়ার ছেলে ও একটি সিমেন্ট কারখানায় কর্মরত।
সদর মডেল থানার উপ-পরিদর্শক বিল্লাহ, স্থানীয়দের বরাত দিয়ে জানান, দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে উল্টে শামসুজ্জামানের উপরে পরলে চাপায় তার মৃত্যু হয়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে রাখা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

