বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের আড়াইহাজারে কালবৈশাখী ঝড়ের তান্ডবে শতশত ঘরবাড়ি, গাছপালা, বিদ্যুতের খুটি উপড়ে পড়েছে। এ সময় বজ্রপাতে নিহত হয়েছে একজন এবং আহত হয়েছে অন্তত ৫ জন। সোমবার সকাল ৬ টার দিকে এ ঝড়ের তান্ডব শুরু হয়।
<span;>স্থানীয়রা জানান, সোমবার সকাল ৬ টার দিকে আড়াইহাজার উপজেলার লালুরকান্দিসহ বিভিন্ন এলাকায় হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হয়। মাত্র ৩-৫ মিনিটের ঝড়ে শত শত বাড়িঘর ভেঙ্গে পড়ে এবং বহু গাছপালা, বিদ্যুতের খুটি উপড়ে পড়েছে। ঝড়ের সময় বজ্রপাতে লালুরকান্দি এলাকার আক্রম আলীর পুত্র কৃষক আবু সামাদ (৫৩) নিহত হয়। সে সময় আবু সামাদ জমিতে কাটতে ছিলেন।
<span;>এছাড়া আড়াইহাজার ছোটবাড়ৈপাড়া এলাকার আলী আহমদ (৫৫) নিজের বাড়ির দালান ভেঙ্গে মারাত্মকভাবে আহত হন। ঝড়ে আরো অন্তত ৪ জন আহত হয়েছে।
এ ব্যাপারে আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আসাদুর রহমান ঝড়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

