বিজয় বার্তা ২৪ ডট কম
সিলেট স্টেডিয়াম থেকে ভার্চুয়ালি সাড়া দেশ সহ, শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে নারায়ণগঞ্জে এই কর্মসূচি ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
নতুন কুঁড়ি স্পোর্টস’র উদ্বোধনের মাধ্যমে সারাদেশে শিশু-কিশোরদের মধ্য থেকে প্রতিভার প্রতিযোগিতা শুরু হলো। এর মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ক্রীড়াবিদ গড়ে তুলতে চায় সরকার।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও জেলা ক্রিড়া সংস্থার আয়োজনে ২ মে বিকাল ৩ টায় নারায়ণগঞ্জ অক্টঅফিস ওসমানী পৌর স্টেডিয়ামে এই শুভ উদ্ধোধনির অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিএনপির নির্বাচনী ইশতেহার অনুযায়ী এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।
নতুন কুঁড়ি’র উদ্যোগে এবার ক্রীড়াক্ষেত্রে প্রতিভা খুঁজে বের করতে নেয়া হয়েছে এই উদ্যোগ। ১২-১৪ বছর বয়সী শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা অন্বেষণ বাছাই এবং রাষ্ট্রীয়ভাবে তাদের বিকাশের সুযোগ তৈরি করাই এ কর্মসূচির মূল লক্ষ্য।
এ আয়োজনের আওতায় ক্রিকেট, ফুটবল, কাবাডি, অ্যাথলেটিক্স, দাবা, ব্যাডমিন্টন, সাঁতার ও মার্শাল আর্টসহ মোট আটটি ইভেন্টে প্রতিযোগিতায রয়েছে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক এডঃ,সাখাওয়াত হোসেন খান, নারায়ণগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য আবুল
কালাম,নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মাহমুদ মাহমুদ, নারায়ণগঞ্জ ২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, পুলিশ প্রশাসন সহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী ছাত্র ছাত্রী ও ক্রিড়া অনুরাগীরা।
