বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিয়ে বাড়ির খাবার দিতে দেরী হওয়াকে কেন্দ্র কর বরপক্ষে ও কনেপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন।
শুক্রবার বিকেল ৪ টার দিকে উপজেলার লস্করদী মধ্যপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
<span;>ভুক্তভোগীরা জানায়, শুক্রবার লস্করদী মধ্যপাড়া গ্রামের শহিদুল্লাহর মেয়ে লামিয়ার সাথে একই উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের হাছেম আলীর ছেলে আল আমিনের বিয়ে অনুষ্ঠিত হয়।
বিয়ের অনুষ্ঠানে বরপক্ষ হাজির হবার পর খাবার সংকট তৈরী হয়। কনেপক্ষের লোকজন অভিযোগ করেন বরপক্ষ বেশী লোকজন নিয়ে অনুষ্ঠানে আসায় খাবার সংকট তৈরী হয়েছে। এনিয়ে তর্ক বিতর্কের এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়। নারী শিশু সহ অন্তত ১৫ জনকে চেয়ার, বাশ ও কাচের প্লেট দিয়ে আঘাত করে আহত করা হয়।
এই বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলাউদ্দিন বলেন, এই ঘটনায় বরপক্ষ থেকে মকবুল হোসেন নামে এক ব্যক্তি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

