বিজয় বার্ডা ২৩ ডট কম
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে র্যাবের অভিযান অবৈধভাবে ভোজ্য তেল প্রক্রিয়াজাত ও বাজারজাতকরণের অভিযোগে মেয়াজ ফুড প্রডাক্টস নামে একটি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলার কাঁচপুর চেংগাইন এলাকায় নির্বাহী ম্যাজিষ্ট্রেট শমিত রাজার নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এই জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট শমিত রাজা জানান, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে অবৈধভাবে ভোজ্য তেল প্রক্রিয়াজাত করে তা বিভিন্ন প্রতিষ্ঠানের নামে বাজারজাত করে আসছিল। অভিযানের সময় প্রতিষ্ঠানটিতে প্রায় ১২০০ লিটার অবৈধ ভোজ্য তেল বিভিন্ন আকারের গ্যালনে বোতলজাত করা ছিলো। অনুমোদন ছাড়া অবৈধভাবে প্রক্রিয়াজাত এবং বাজারজাত করার অপরাধে প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
নিরাপদ খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা সুরাইয়া আক্তার জানান, আমরা এখান থেকে তেলের নমুনা সংগ্রহ করেছি। যদি এতে ভেজাল প্রমানিত হয় তবে পরবর্তীতে ব্যাস্থা গ্রহণ করা হবে।

