বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জে নানা আয়োজনে খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উৎসব, যিশু খ্রিস্টের পুনরুত্থানের স্মরণে ইস্টার সানডে পালন করা করা হয়েছে
রবিবার সকালে নারায়নগঞ্জ সদর থানাধীন কালিবাজার এলাকায় ব্যাপ্টিষ্ট চার্চ খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উৎসব, যিশু খ্রিস্টের পুনরুত্থানের স্মরণে ইস্টার সানডে পালন ব্যাপ্টিষ্ট চার্চ (ফাদার) রিচার্ড সৌরভ দেউড়ী পুরোহিত এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির, আরো উপস্থিত ছিলেন; নারায়নগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক এ্যাডভোকেট মোঃ সাখাওয়াত হোসেন খান। বাংলাদেশ খ্রীষ্টীয়ান এসোসিয়েশন এর যুগ্ম মহাসচিব চালর্স সৌমিত্র দেউড়ী। বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ,খ্রিষ্টান ঐক্য পরিষদ নারায়নগঞ্জ জেলার সভাপতি প্রদিপ কুমার দাশ প্রমূখ।
এ সময় জেলা প্রশাসক মহোদ্বয় ও সিটি করপোরেশনের প্রশাসক কে ফাদার রিচার্ড সৌরভ দেউড়ী পুরোহিত কর্তৃক ১ টি করে বাইবেল বই উপহার দেন।
উল্লেখ যে, ইস্টার সানডে খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উৎসবে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন স্থান থেকে খ্রিষ্টান ধর্মালম্বীরা উপস্থিত হয়ে প্রার্থনার মাধ্যমে শান্তিপূর্ণ ভাবে শেষ হয়।
