BijoyBarta24.com
নারায়ণগঞ্জ,
এপ্রিল ১১, ২০২৬
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
BijoyBarta24.com
No Result
সকল নিউজ

দেশের গণতান্ত্রিক ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে ইইউ প্রতিনিধিদলের উদ্বেগ

BIjoyBarta24 by BIjoyBarta24
ফেব্রুয়ারি ১১, ২০১৬
in ব্রেকিং নিউজ, রাজনীতি, লিড
0
0
শেয়ার
0
VIEWS
Share on FacebookShare on Twitter

স্টাফ রিপোর্টার,বিজয় বার্তা ২৪

Khaleda_Zia1455200712দেশের গণতান্ত্রিক ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ঢাকায় সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ)  প্রতিনিধিদল। একই সঙ্গে বাংলাদেশে মানবাধিকার ও সুশাসনের বিষয়টি নিয়েও আলোচনা হয়।

বৃহস্পতিবার বিকাল ৫টা ৪৬ মিনিটে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে খালেদা জিয়ার সঙ্গে ইইউ’র প্রতিনিধিদলের বৈঠক শেষ হয়। বৈঠক থেকে বের হয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, ইইউ প্রতিনিধিদল বেগম খালেদা জিয়াকে জানিয়েছে বাংলাদেশের সঙ্গে ইইউ’র বাণিজ্যিক সম্পর্ক বাড়াতে হলে অবশ্যই আগে দেশে জনপ্রতিনিধিত্বের সরকার প্রতিষ্ঠা করতে হবে।

ড. আবদুল মঈন খান বলেন, ইউরোপীয় ইউনিয়নের বাংলাদেশ নিয়ে যে উদ্বেগ রয়েছে, তা নিয়ে আলোচনা হয়েছে। দেশের বর্তমান রাজনৈতিক-সামাজিক-অর্থনৈতিক-আইনশৃঙ্খলা পরিস্থিতির চিত্রগুলো তারা উপলব্ধি করার জন্য আমাদের প্রশ্ন করেছেন। দেশের আজকের এই ক্রান্তিলগ্নে গণতন্ত্র নিয়ে আমরা যে উদ্বিগ্ন, সেই বিষয়গুলো আলোচনায় এসেছে।

এছাড়াও বৈঠকে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, পোশাক শিল্পের কর্মপরিবেশ, বিরোধী দলের ওপর নিপীড়ন নির্যাতন, গুম-হত্যা প্রভৃতি বিষয়ে নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

তবে বৈঠকের পর ইইউ সংসদীয় প্রতিনিধি দলের পক্ষ থেকে সাংবাদিকদের কিছু বলা হয়নি।

মঈন খান বলেন, বৈঠকে বাংলাদেশে মানবাধিকার ও সুশাসনের বিষয়টি নিয়েও আলোচনা হয়েছে। দেশে গণতন্ত্র না থাকলে সুশাসন থাকতে পারে না। যে সরকারে জনগণের প্রতিনিধিত্ব থাকে না, সেই সরকার কখনো জনগণের কল্যাণ বয়ে আনতে পারে না। এ বিষয়গুলো আমরা তাদের কাছে তুলে ধরেছি।

তিনি বলেন, এটা স্পষ্ট করে বলা হয়েছে যে, গণতন্ত্র না থাকলে কোনো টেকসই উন্নয়ন হতে পারে না। ইউরোপের সঙ্গে আমাদের পোশাক শিল্পের যে সম্পর্ক, তা শক্তিশালী করতে হলে সরকারের যেমন ভূমিকা থাকে, তেমনি বেসরকারি খাতও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। তারপরও নীতিগত বিষয়ে সরকারের যে ভূমিকা রয়েছে, তা তখনই জোরদার হতে পারে যখন একটি জনপ্রতিনিধিত্বমূলক সরকার থাকে।

‘সরকার যদি জনগণের প্রতিনিধিত্ব না করে, এদেশের ব্যবসায়িক সমপ্রদায়ের প্রতিনিধিত্ব না করে এবং এদেশের অর্থনৈতিক সমৃদ্ধির বিষয় প্রতিনিধিত্ব না করে, তাহলে সেই সরকার কিন্তু ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে কখনো ব্যবসা বাণিজ্যকে জোরদার করতে পারবে না- এটা আমরা স্পষ্টভাবে বলেছি’, বলেন মঈন খান।

এক প্রশ্নের জবাবে বিএনপির এই নেতা বলেন, বিএনপি শান্তিপূর্ণ প্রক্রিয়ায় ক্ষমতা হস্তান্তরে বিশ্বাস করে। সেই প্রক্রিয়ায় ক্ষমতা হস্তান্তর করতে গেলে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান।

ইউরোপিয়ান পার্লামেন্টের (ইপি) সদস্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক ডেলিগেশনের চেয়ারপারসন জ্যঁ ল্যাম্বার্টের নেতৃত্বে ইপির দক্ষিণ এশিয়া বিষয়ক ডেলিগেশনের ভাইস চেয়ার রিচার্ড হাওইট, ইন্টারনাল মার্কেট অ্যান্ড কনজ্যুমার প্রটেকশন কমিটির সদস্য ইভান স্তেফান্স, ইন্টারন্যাশনাল ট্রেড কমিটির সদস্য সাজ্জাদ করিম এবং ঢাকায় ইইউর রাষ্ট্রদূত পিয়েরো মায়াদন এ সময় উপস্থিত ছিলেন।

বৈঠকে আবদুল মইন খান ছাড়াও দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ ছিলেন।

রাজনীতি, মানবাধিকার, পোশাক শিল্পের কর্মপরিবেশ, নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণে চার সদস্যের ইইউর সংসদীয় প্রতিনিধি দল তিনদিনের সফরে মঙ্গলবার ঢাকায় এসেছেন।

পরে

৫৯ ভাগ সংসদ সদস্য ব্যবসায়ী : টিআইবি

আগে

সৌদি আরবে গুলিতে নিহত ৬

আগে

সৌদি আরবে গুলিতে নিহত ৬

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *




খবর

  • মহানগনর
  • ফতুল্লা থানা
  • আন্তর্জাতিক
  • আমাদের নারায়ণগঞ্জ
  • খেলাধূলা
  • খোলাকলম
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পদপ্রার্থী
  • ফতুল্লা থানা
  • বন্দর থানা
  • বিজয় বার্তা ২৪ পরিবার
  • বিজয় বার্তা ২৪ স্পেশাল

প্রকাশক ও সম্পাদক

গৌতম সাহা
মোবাইলঃ-০১৯২২৭৫৮৮৮৯, ০১৭১২২৬৫৯৯৭।
ইমেইলঃ-bijoybarta24@gmail.com

  • Bijoybarta24.com | স্বাধীনতার কথা বলে
  • Homepage
  • Homepage
  • যোগাযোগ

© 2020 BijoyBarta24 Design By HostGine.

No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ

© 2020 BijoyBarta24 Design By HostGine.