বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ জেলা গোয়ান্দা পুলিশ (ডিবি) এসআই সেলিম মিয়ার নেতৃত্বে ২য় টিমের মাসিক অপরাধ হালচিত্রের বিবরণীতে অবৈধ অস্ত্রধারী, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, ডাকাত সহ উক্ত উল্লেখযোগ্য ১০ মামলায় গ্রেফতার ১২ জন এছাড়া অন্যান্য মামলায় মোট গ্রেফতার ৩২ জন।
উল্লেখযোগ্য মামলাগুলো হচ্ছে, ফতুল্লা মডেল থানার দায়েরকৃত মামলা নং ৯০ (১০) ১৬ যা ইসমাইল, ইমরান, জনি ও মাসুম মিয়া নামে চারজন মাদক ব্যবসায়ীকে ২৫ অক্টোবর রাতে ফতুল্লা শিষমল বাড়ীর মাঠ থেকে ১ হাজার পিছ ইয়াবা সহ গ্রেফতার করা হয়। একই থানায় মামলা নং ৭৮ (১০) ১৬ যা আনিছ (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে ২২ অক্টোবর ফতুল্লা তল্লা রেললাইন ধেকে একটি বিদেশী পিস্তল ও তিন রাউন্ড গুলি সহ গ্রেফতার করা হয়। মামলা নং ৭৭ (১০) ১৬ আনিছ মিয়া ও জনি নামে দুই মাদক ব্যবসায়ীকে ১২০০ পিছ ইয়াবাসহ ২২ অক্টোবর তল্লা রেললাইন পাঠাগার এলাকা থেকে আটক করা হয়। মামলা নং ৩১(১০) ১৬ যা রবিউল আউয়াল ইভান নামে ১১ অক্টোবর গলাচিপা এলাকা থেকে ৫০০ পিছ ইয়াবসহ সহ গ্রেফতার করা হয়। মামলা নং ৫৪ (১০) ১৬ যা সিবা বেগম নামে মহিলা মাদক ব্যবসায়ীকে ১৮ অক্টোবর ফতুল্লা থানার অন্তর্গত দেওভোগ পানির ট্যাংকি এলাকা থেকে ৩৮ বোতল ফেন্সিডিল সহ আটক করা হয়। বন্দর থানায় দায়েরকৃত মামলা নং ৩৭ (১০) ১৬ যা মোজাম্মেল নামে ১৬ অক্টোবর বন্দর জুগিপাড়া ফাকা জায়গা থেকে ৪০ বোতল ফেন্সিডিল সহ আটক করা হয়। একই থানার মামলা নং ১১ (১০) ১৬ যা হাসান নামে এক মাদক ব্যবসায়ীকে নবীগঞ্জ তার নিজ বাড়ি থেকে ২ হাজার পিছ ইয়াবাসহ গ্রেফতার করা হয়। সিদ্ধিরগঞ্জ থানায় দায়েরকৃত মামলা নং ১৮(১০) ১৬ যা হিমেল নামে মাদক ব্যবসায়ীকে সিদ্ধিরগঞ্জের পাইনাদি ফাজিল মাদ্রাসা এলাকা থেকে ১২ অক্টোবর ৪০ বোতল ফেন্সিডিল সহ আটক করা হয়। মামলা নং ১৪ (১০) ১৬ যা সুমি বেগম নামে ৮ অক্টোবর মিজিমিজি এলাকা থেকে ১ হাজার পিছ ইয়াবাসহ গ্রেফতার করা হয়। সর্বশেষ ফতুল্লা থানার অন্তর্গত খানপুর থেকে ১৯ লিটার বিষাক্ত ক্যামিকেল যুক্ত মদ সহ মাদক ব্যবসায়ী আরজুকে গ্রেফতার করা হয়।
১ অক্টোবর থেকে ২৭ অক্টোবর পর্যন্ত সর্বমোট আগ্নেয়াস্ত্র ১ টি পিস্তল ও ৩ রাউন্ড গুলি, ইয়াবা ৭ হাজার পিছ, ফেন্সিডিল ৯৮ বোতল, বিদেশী ক্যামিকেল যুক্ত মদ ১৯ লিটার উদ্ধার করা হয়। এছাড়া পূর্বে গত তিন মাসে বিয়ার ১২৬০ ক্যান, ফেন্সিডিল ৫০০ বোতল, ইয়াবা ৫০০০ পিছ, গাজা ৫ কেজি সহ মোট ৬২ জন আসামী গ্রেফতার করেন ডিবির এসআই সেলিম মিয়ার নেতৃত্বে এসআই নজরুল, আসাদুজ্জামান, সায়েম, শাহীন সহ ২য় টিমের সঙ্গীয় ফোর্স।
এ বিষয়ে ডিবির ২য় টিম লিডার এসআই সেলিম মিয়া জানান, স্থানীয় গস্যমান্য ব্যক্তিবর্গের সমন্বয়ে মাদক, সন্ত্রাস বিরোধী জনগনের গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের সফলতা এসেছে। আরো বেশী বেশী তথ্য পেলে আরো অনেক সফলতা আসবে বলে আশা করছি। তাই সকলকে ডিবি পুলিশকে তথ্য দিয়ে সহযোগীতা করার অনুরোধ জানাচ্ছি।
