বিজয় বার্তা ২৪ ডট কম
ছিনতাইকৃত সিএনজি চালিত অটোরিকশা সহ ৩ চোরকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
বৃহষ্পতিবার রাত সাড়ে ১০ টায় ফতুল্লা উপজেলার তুষারধারা এলাকা থেকে এই তিন সিএনজি চোরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, মুন্সিগঞ্জ জেলার দক্ষিণ চর মশুরা এলাকার মো. মঞ্জিল মিয়ার ছেলে মামুন (৩০), নড়াইল জেলার নরাগাতি থানার কালিনগর এলাকার কাজি হারুন অর রশিদের ছেলে কাজি তরিকুল ইসলাম (৩৬) ও পটুয়াখালি জেলার বাউফল বিশাল এলাকার মৃত আব্দুল সাত্তার মিয়ার ছেলে শানু (৪৫)।
শুক্রবার দুপুরে ফতুল্লা মডেল থানার ফেসবুক আইডি থেকে জানানো হয়, বৃহষ্পতিবার রাত সাড়ে ১০ টায় ফতুল্লা উপজেলার তুষারধারা এলাকায় এসআই এনামূল ও এসআই কামরুল হাসানের নেতৃত্বে অভিযানে মামুন (৩০), তরিকুল (৩৬) শানু (৪০) নামে তিন সিএনজি চোরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ছিনতাইকৃত একটি অটোরিকশা (ঢাকা মেট্রো-থ-১৩-০০৭৪) উদ্ধার করা হয়। এ ব্যাপারে ফতুল্লা মডেল থানায় চোরদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।
