বিজয় বার্তা ২৪ ডট কম
কাশীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এম সাইফুল্লাহ বাদল বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার নারীদের উন্নয়নে কাজ করে চলেছে। এই উন্নয়নের ধারায় নারীরা দেশের অর্থনীতিতে ব্যাপক ভূমিকা রাখতে পারবে।
সোমবার সকালে ফতুল্লা উপজেলার কাশীপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এলজিএসপি-২ এর অর্থায়নে দুঃস্থ নারীদের ১৫ টি সেলাই মেশিন বিতরনকালে তিনি এসব কথা বলেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, কাশীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ আইয়ুব আলী, প্যানেল চেয়ারম্যান-২ শামীম আহমেদ, প্যানেল চেয়ারম্যান-৩ এড. মরিয়ম আকতার, ইউপি সদস্য শামীম আহমেদ, ইউপি সচিব বাহাউদ্দিন, স্থানীয় যুবলীগ নেতা আমীর আলী সহ আরো অনেকে।
তিনি আরো বলেন, সরকারের এলজিএসপি-২ এর অর্থায়নে কাশীপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে ১৫ জন মহিলাকে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে আরো সেলাই মিশন বিতরন করা হবে। যাতে করে পুরুষের উপর নির্ভরশীল না হয়ে নারীরা নিজেরাই সাবলম্বী হতে পারে। তাদের বিনামূল্যে প্রশিক্ষনের ব্যবস্থা করা হবে ও পরবর্তীতে আরো সেলাই মেশিন দুঃস্থ নারীদের মাঝে বিতরণ করা হবে।
