বিজয় বার্তা ২৪ ডট কম
সিদ্ধিরগঞ্জ আদমজী বিহারী কলোনীর বাসিন্দারদের চলাচলালে জন্য নিজ অর্থায়নের রাস্তা নির্মাণ করে দিলেন নাসিক ৬ নং ওয়ার্ডের গরীব ও মহনতি মানুষের হৃদয়ের আস্থাবাজন কাউন্সিলর সিরাজুল ইসলাম মন্ডল। বুধবার সকালে ৬নং ওয়ার্ডে মুরুব্বিরা কাউন্সিলের কার্যালয়ে তারে সাথে সৌজন্য স্বাক্ষাত করতে গেলে তিনি তাদের খোঁজ খবর নেন ও আগামী সিটি নির্বাচনের কোন কালো টাকার কাছে তাদের পবিত্র ভোট বিক্রয় না করা জন্য আহবান জানান।
এসময় তিনি আরো বলেন, বিগত দিনের মত আমি আপনাদের পাশে থাকতে চাই। এলাকার উন্নয়ণ করে জনগনের সেবা করে মরতে চাই। ৫টি বছর আপনারা ওয়ার্ডে উন্নয়ন করতে যে সহযোগীতা করে গেছেন তার জন্য চিরঋনী আমি। আগামীতে যদি সুযোগ পাই, আর আপনাদের ভোটে বিজয় হতে পানি, তাহলে ওযার্ডে যে অসমাপ্ত কাজ গুলো আছে তা সমাধান করা হবে। তাই আমি ৬ নং ওয়ার্ড বাসীকে বলবো কোন পেশি শক্তির কাছে মাথা নত না করে উন্নয়ণের স্বার্থে আপনারা এক হয়ে আমার পাশে থাকবেন। পরে কাউন্সিলর নিজ অর্থায়নের বিহারী কলোনীর রাস্তার করা হয়েছে বলে সকলকে জানান।
