বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরের সাবদি জেলে পাড়া এলাকায় ব্রম্মপুত্র নদের সন্নিকটে ভাসমান অবস্থায় অজ্ঞাত (৪০) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার আনুমানিক রাত ১২টা ৩০মিনিটে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বন্দর থানার উপ-পরিদর্শক আহসান উল্যাহ চৌধুরী সঙ্গীয় ফোর্সসহ অজ্ঞাতনামা লাশটি উদ্ধার করতে সক্ষম হয়।। এ ব্যপারে পুলিশ জানায়,লাশটি সম্পূর্ন রিসেন্ট হত্যা। লাশটির পরনে সাদা চেক শার্ট,কালো প্যান্ট ও পায়ে নতুন জুতা পরিহিত ছিল। লাশের গলায় গামছা পেচানো ছিল। গামছা পেচিয়ে তাকে হত্যা করা হয়েছে। লাশের গহ্বরে আঘাতের চিহৃ পাওয়া গেছে। সম্ভবত অজ্ঞাত খুনিরা তাকে হত্যা করে লাশ নদীতে ফেলে গেছে। বন্দর থানা পুলিশ লাশটি ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত মৃত ব্যাক্তির কোন পরিচয় পাওয়া যায়নি।

