বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে অজ্ঞাতনামা(৩০) এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ১১ টায় থানার মদনপুর-টু মদনগঞ্জ সড়কের দাশেরগাঁও এলাকার রাস্তার পাশের একটি ডোবা থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। নিহতের পড়নে একটি ছিল একটি ছাপা শার্ট,অর্ধ নগ্ন।
খবর পেয়ে বন্দর থানা পুলিশ ঘটনাস্থল হতে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
লাশ উদ্ধারের সত্যতা স্বীকার করে বন্দর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম জানান, লাশের পরিচয় এখনো পাওয়া যায়নি।
