বিজয় বার্তা ২৪ ডট কম
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ঘোষিত নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগ এর নব নির্বাচিত সভাপতি আব্দুল হাইকে জাতীয় শ্রমিকলীগ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।
সোমবার দুপুর ১২টায় নারায়ণগঞ্জ জেলা পরিষদ কার্যালয়ে জেলা ও মহানগর জাতীয় শ্রমিকলীগের নেতৃবৃন্দ এই শুভেচ্ছা জানান।
এ সময়ে উপস্থিত ছিলেন, জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি শুক্কুর মাহমুদ, নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক মাইনউদ্দিন আহমেদ বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক মজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক অনিল কুমার বিশ্বাস, মহানগর শ্রমিক লীগের সভাপতি কাজিম উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক ও ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর মো. কামরুল হাসান মুন্না, প্রচার সম্পাদক রকিবুল হাসান লিয়ন, দর্জি শ্রমিক কর্মচারী ইউনিয়ন এর সভাপতি ইকবাল হোসেন প্রমুখ।
জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি শুকুর মাহমুদ জাতীয় শ্রমিকলীগ কমিটির পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে বলেন, নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জাতীয় শ্রমিকলীগ অতন্ত আন্দদিত। সাড়ে চৌদ্দ বছর পর নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগ এর নতুন কমিটি গঠন করা হয়েছে।
তিনি আরও বলেন, নব নির্বাচিত নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগ এর সভাপতি আব্দুল হাই নারায়ণগঞ্জ আওয়ামীলীগ এর একজন প্রবীণ ও কান্ডারী নেতা। আমরা আশা করছি তার হাত ধরে নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগ সু-সংগঠিত হবে। নারায়ণগঞ্জ জেলার সকল কর্মসূচি পালন করতে শ্রমিকলীগ ঐক্যবদ্ধভাবে কাজ করবে। অনন্য সংগঠনের মত শ্রমিকলীগ জেলা আওয়ামীলীগ এর সভাপতি দীক নির্দেশনা মোতাবেক চলবে।

