বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দর ইসলামিয়া ফাযিল মাদরাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মাওলানা এ.এফ.এম শফিকুল্লাহ মাহমুদী(৭৪)আর নেই। শনিবার দিবাগত রাত ১২টায় বার্ধ্যক্যজনিত কারনে তার মেজো ছেলে হাফেজ মাওলানা নুরল্লাাহ মাহমুদীর বাসভবনে শেষ নিঃশ^াস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি….রাজিউন। মৃত্যুকালে মাওলানা শফিকুল্লাহ মাহমুদী ও স্ত্রী,৩ ছেলে ১ মেয়ে ও অসংখ্য নাতি-নাতনীসহ অগণিত গুনগ্রাহী রেখে গেছেন। বাদ জোহর বন্দর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তার গ্রামের বাড়ী সুদুর নোয়াখালী জেলায় তাকে দাফন করা হবে। নামাজের জানাজায় অংশ নেন ২১নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ¦ হান্নান সরকার,বন্দর ফাজিল মাদ্রাসার গভর্ণিং বডি’র সভাপতি নাজমুল হাসান আরিফ,প্রিন্সিপাল মাওলানা মোঃ নুরুল হক,হাফেজীবাগ জামে মসজিদ কমিটির সভাপতি আলহাজ¦ আবুল খায়ের,কলাবাগ জামে মসজিদের ইমাম ও খতিব রিয়াজুল হক মজুমদার,শাহী মসজিদের ঈমাম ও খতিব হাফেজ মাওলানা বায়েজিদ আহসান,জান মোহাম্মদ প্রধান,সামসুল হাসান,ছালাউদ্দিন,ডাঃ শহিদুল ইসলাম স্বপন,মোঃ সেলিম,নজরুল ইসলাম,মুক্তিযোদ্ধা বাদশা মিয়া,ডালিম প্রধান,সালাউদ্দিন কন্ট্রাক্টর,বাবুল কন্ট্রাক্টর,আশরাফ উদ্দিনসহ অগনিত ছাত্র ও শিক্ষকবৃন্দ।
