বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে পানিতে ডুবে আবু বকর নামে দেড়বছরের এক অবুঝ শিশুর মর্মান্তিক মৃত্যু ঘটেছে। রোববার সকালে থানার কান্দিপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত মিশুক ওই গ্রামের জুয়েল মিয়ার ছেলে। নিহতের পারিবারিক সূত্র জানায়,রোববার সকাল ৯টায় শিশু আবু বকর খেলতে খেলতে বাসা থেকে বের হয়ে পড়ে। এক পর্যায়ে সকলের অজান্তে বাড়ির পাশর্^বর্তী পুকুরে পড়ে যায়। এ সময় আশ পাশের লোকজন দ্রুত শিশুটিকে উদ্ধার করে পাশর্^বর্তী চিকিৎসা কেন্দ্রে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। শিশুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। বাদ আছর তাকে কান্দিপাড়া জামে মসজিদে নামাজের জানাজা শেষে তাকে ঘারমোড়া কবরস্থানে দাফন করা হয়।

