বিজয় বার্তা ২৪ ডট কম
শনিবার মাসিক বিরাঙ সাহিত্য আড্ডাটি অধ্যক্ষ কবি করিম রেজা এর নিজ বাস ভবনে অনুষ্ঠিত হয়েছে। হায়াত সাইদ এর প্রবন্ধ পাঠ করেন তরুন কবি কায়েস সৈয়দ। অত:পর কবি ও লেখকদের স্ব-রচিত লেখা পাঠের মধ্যে দিয়ে অনুষ্ঠানটি প্রাণ চঞ্চল হয়ে ওঠে। অনু গল্প লেখক আলী আহসান এর সভাপতিত্বে সমালোচনা পাঠ করেন কবি ও লেখক আরেফিন ভাই। এসময় উপস্থিত ছিলেন কবি রইস মুকুল, জিয়াবুল ইবন, সালেহীন বিপ্লব, আবু জাফর সৈকত, দীন ইসলাম দীপু, কাজী মুরাদ সহ অনেকে।
